- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমানের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিনুর তার স্ত্রী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ রোববার চার দিনের সরকারি সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তার মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র কালবেলাকে জানায়, সফরটিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরকালে তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র-প্রতিমন্ত্রী, জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, বন্দর ও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন এবং প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃতি অনুষ্ঠানে অংশ নেবেন। সূত্রমতে, সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল। সিঙ্গাপুরের বিমানবন্দরে…
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি পাথরঘাটা (বরগুনা), ৮ আগস্ট: পাথরঘাটা উপজেলার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, সমাজসেবক এবং ধর্মীয় সংগঠক বাবু সুরেশ চন্দ্র কর্মকার আর নেই। তিনি আজ শুক্রবার (৮ আগস্ট ২০২৬) ভোর ৩টা ৩০ মিনিটে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি পাথরঘাটা সার্বজনীন শ্রী শ্রী রাধা-কৃষ্ণ সেবা মন্দিরের সাবেক সভাপতি, পাথরঘাটা শ্রীগুরু সংঘ শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, পাথরঘাটা উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাওয়ার স্মৃতি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ধর্মীয়, সামাজিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন তিনি সততা, নিষ্ঠা ও মানবসেবার মাধ্যমে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সজীব (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বাসাইল পৌরসভার শহীদ মিনারসংলগ্ন ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত সজীব বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কালা চানের ছেলে। পুলিশ জানায়, নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার সময় বাসাইল থানা পুলিশ পৌর এলাকার শহীদ মিনার এলাকায় সজীবকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। তাৎক্ষণিকভাবে বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত ও আল্লাহর নিয়ামত। এই সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হবে। শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ইউএনওদের সঙ্গে আয়োজিত এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন…
নেত্রকোনা প্রতিনিধি বিগত ১৭ বছর যারা হাতে হাত রেখে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গনতন্ত্রের জন্য লড়াই করছে তাদের সঠিক মূল্যায়ন করছে বিএনপি। নিজ এলাকা নেত্রকোনা বারহাট্টা সফরে এসে এই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি। সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমান বিএনপিতে কোন দূর্ণীতিবাজের স্থান নেই। আপনারা আমার কোন কর্মী ভুল করলেও তার বিরুদ্ধে লিখবেন। বিএনপি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। এটিএম আব্দুল বারী ড্যানি বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হওয়ার পর নিজ জন্মভূমি নেত্রকোনায় প্রথম সফর করেছেন। সফরে জনতার ড্যানি…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে ৩জন মাদক ব্যবসায়ীসহ মোট ৮জনকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৬৪০গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় শুক্রবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩জনের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান,বিক্রির জন্য বাড়ীতে মাদক মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা সদরের সাহেবগঞ্জ পালপাড়া এলাকায় শ্রী কালিচরন চন্দ্র পাল (৭৫) এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ী তল্লাশী করে ৬৪০গ্রাম গাঁজাসহ কালিচরন,তার ছেলে বিদ্যুৎ পাল (৪০) ও জীবন পাল (৩২) কে আটক করা…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাদক, ইভটিজিং ও নানা সামাজিক অপরাধ থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বরিশালের উজিরপুরে। এর অংশ হিসেবে তরুণ ও যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় উজিরপুর পৌরসভার সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উজিরপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তাওয়াব সুমন মৃধা। স্থানীয়ভাবে আয়োজিত উজিরপুর ডালবাংলা ফুটবল লীগ–২০২৬-এর খেলোয়াড় ও তরুণদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হয়। এ সময় আয়োজক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে লীগের সার্বিক কার্যক্রম ও খেলোয়াড়দের প্রয়োজনের বিষয়ে খোঁজখবর…
ইবি প্রতিনিধি: প্লেজিয়ারিজম, তথ্যগত অসংগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এবং গবেষণা-নৈতিকতা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থীদের ১২টি গবেষণাপত্র প্রত্যাহার করার ঘটনায় প্রকৃত তথ্য উদঘাটনপূর্বক সত্যাসত্য নির্ধারণে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রবন্ধে অনিয়ম পরিলক্ষিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে প্রত্যাহার হওয়ার বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটন পূর্বক সত্যাসত্য নির্ধারণের উদ্দেশ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: পলি জমে নদী শুকিয়ে যাওয়া আর বর্ষায় আচমকা উগ্র রূপ নেওয়া—এ যেন নাউতারা নদীর চিরচেনা রূপ। কিন্তু এই নদীর বুকভাঙা ঢেউ ও স্রোত যে একজনের সারা জীবনের স্বপ্ন আর শেষ সম্বলটুকু এক নিমিষে কেড়ে নেবে, তা হয়তো ভাবতেও পারেননি লালচান। ভিটেমাটির সবটুকু নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এখন তিনি নিঃস্ব, দিশেহারা। সরেজমিনে দেখা যায়, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আকাশ কুড়িগ্রামে আনন্দ বাজারের দক্ষিণে ৫০ বছর ধরে বসবাসকারী লালচান মিয়ার একমাত্র শেষ সম্বল ভিটেমাটি ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছ নদীতে বিলিন হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে…