Author: admin

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগত কয়েকজন যুবকের প্রবেশ করে নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিওতে আপত্তিকর ও ইঙ্গিতপূর্ণ অডিও যুক্ত করে টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি কয়েকজন বহিরাগত যুবক মোটরসাইকেল নিয়ে শিক্ষার্থী পরিচয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে নারী শিক্ষার্থীদের অগোচরে বিভিন্নভাবে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ধারণ করা ভিডিও সম্পাদনা করে তাতে আপত্তিকর ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় বলে অভিযোগ করেছেন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয়পক্ষ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, আস্থা, পারস্পরিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে। বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম…

Read More

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি‎‎পাথরঘাটা (বরগুনা), ৮ আগস্ট: বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২৪১ পিস ইয়াবাসহ ছগীর ফরাজী (৪২) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।‎‎শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের একটি বিশেষ দল পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলে থাকা ছগীর ফরাজীকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ২৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।‎‎‎কোস্ট গার্ড সূত্র জানায়, কয়েক দিন ধরে ছগীর ফরাজীর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল। তিনি ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।‎‎‎গ্রেপ্তার ছগীর ফরাজী…

Read More

মাগুরা প্রতিনিধি // মাগুরায় ইনতেফা বালাই নাশক কোম্পানির বৃক্ষরোপন কর্মসূচি- আওতায় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক- কর্মচারীদের মাঝে ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে উক্ত বিদ্যালয়ের সবুজ চত্বরে চারশতটি গাছের চারা বিতরণ করা হয়েছে। খামার পাড়া বাজারের মেসার্স হামজা ট্রেডার্স এর সার্বিক তত্বাবধানে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাশেম আলী মাস্টার। বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস মজিদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফা বালাই নাশক এর খুলনা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো: শহিদুল ইসলাম, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ইনতেফার যশোর এরিয়ার ডেপুটি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে; গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ সুরাইয়া খানম জোনাকি হত্যা মামলার প্রধান আসামীসহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকাল ৫টায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করফা চরপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুরাইয়া খানমের মা আম্বিয়া বেগম, নিহত সুরাইয়ার ভাই জিয়াউর রহমান, হাওয়া বেগম, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিসাম উদ্দীন, ইউপি সদস্য মোঃ ইমদাদুল হক মল্লিক, মোঃ জাকির হোসেন সহ প্রমুখ। বক্তারা বলেন, গত ২ আগষ্ট করফা চরপাড়া…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে নিহত হওয়া বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার ৭ আগস্ট দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে ১৪ জন নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার প্রদান করে জেলা বাস-মিনি বাস মালিক সমিতি। টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক শফিকুর রহমান খান শফিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাসকোস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ‘খাই খাই’ বন্ধ করে দল ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে নিজের দলের নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারা দেওয়া, তাদের পক্ষে ওকালতি করা, বাড়িঘর পাহারা দেওয়া, ঠিকাদারি কাজ পাহারা দেওয়া এবং টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান করানোর মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। বৃহস্পতিবার (৬আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Rafiqul Islam Jamal’-এ দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টটি প্রকাশের পর থেকেই ঝালকাঠির রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তার পোস্টের মন্তব্যের ঘরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ১০ কিলোমিটার খাল খনন প্রকল্পের কাজ শেষে উদ্বৃত্ত প্রায় ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অব্যয়িত এ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। সরকারি প্রকল্পের অর্থ সাশ্রয় করে ফেরত দেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গুঠিয়া ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার খাল খননের জন্য সরকার দুই কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনের বাস্তবায়নে প্রকল্পের…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি তাদের অনুমতি ছাড়া তার প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাতে বিষয়টি হলের আবাসিক ছাত্রীদের মধ্যে প্রকাশ্যে এলে তারা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। এ ঘটনার জেরে রাতভর হলজুড়ে উত্তেজনা বিরাজ করে। এ ঘটনায় অভিযুক্ত নিজেও কিছু কথা স্বীকার করায় তাকে প্রাথমিকভাবে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন…

Read More