- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
লোহাগাড়া প্রতিনিধি লোহাগাড়ায় বিএনপির জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থান দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে বিজয় মিছিল করেছে লোহাগাড়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠন।। বুধবার ৫ ইআগস্ট বিকাল ৩ টায় লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লোহাগাড়া বটতলী মোটর স্টেশন থেকে শুরু করে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে লোহাগাড়া উপজেলা সংলগ্ন গ্রান্ড মাশাবী রেষ্টুরেন্টের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসুচি শেষ হয়। সমাবেশে শ্রমিক দলের সভাপতি এস,এম জাকারিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস,এম,ছলিম উদ্দিন খোকন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মাছ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এর মাধ্যমে অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও পিরানহা মাছ বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট, ২০২৬) দিনভর হাতীবান্ধা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের ‘গিরিয়ারপাড় বিলে’ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গিরিয়ারপাড় বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আনুমানিক ১৫০০ মিটার দৈর্ঘ্যের। ১টি ডুলি জাল ও ১টি হোকশ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ জনসম্মুখে আগুনে পুড়িয়ে…
বিনোদন ডেস্ক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। জুলাই বিজয়ের স্মৃতি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে তিশা লেখেন, সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেন পোস্টটি শেয়ার করে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানান। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ‘মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর এ বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েন…
মাগুরা প্রতিনিধি মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আগুন দেওয়া হয়। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বাড়িতে কেউ ছিলেন না। উল্লেখ্য, আজ (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতে ফোরেন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি অংশ নেন সাকিব। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামের এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এই মামলার কারণে…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি সর্দার সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন। আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা…
কুবি প্রতিনিধি: ”আমার ছেলের কথা বলতে গেলে কখনো শেষ হবে না৷ আমি মনে করি আমার ছেলের মতো আর দ্বিতীয় কেউ হতে পারবে না।” অশ্রুশিক্ত কণ্ঠে এই কথাগুলোই বলছিলেন জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের মা। বুধবার (৫ই আগস্ট) কুবিতে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন শহীদ আব্দুল কাইয়ুমের মা। অনুষ্ঠানে আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সংবধর্না দেওয়া হয় এবং তাঁর মায়ের হাতে সম্মাননা স্মারক তুলো দেওয়া হয়। তিনি আরও বলেন, “আমার ছেলের জন্য বিশ্ববিদ্যালয়ের সবাই এত বড় একটা আয়োজন করেছে এটার জন্য আমি খুশি। আপনারা জানেনই আমার অবস্থা; স্যাররা গিয়েছিলো আমার বাড়িতে,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মানবিকতা ও স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে বুধবার দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিট, বিভাগীয় জোন-০১, টাঙ্গাইলের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পাঠক-সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান। পাশাপাশি নিরাপদ রক্তদান ও রক্তের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা নিরাপদ পদ্ধতিতে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ধারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, কথা সাহিত্যিক কামরুল মোজাহীদ, টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রতিষ্ঠাতা…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া পৃথক পৃথকভাবে উপজেলা বিএনপি এবং জামায়াতে ইসলামী দলীয়ভাবে দিবসটি পালন করে।রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ এছাহক আলী,সাধারণ সম্পাদক মোসারব হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,…
ইবি প্রতিনিধি: দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশের ‘রাষ্ট্রবিরোধী ও ফ্যাসিবাদী’ তৎপরতা এবং সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। একই সঙ্গে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথোপযোগী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বুধবার (০৫ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে জনস্বার্থ পরিপন্থী ও নিষিদ্ধ ঘোষিত একটি দলের আদর্শিক তৎপরতায় সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জুলাই…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতেও তাকে আগের তুলনায় অনেকটাই সুস্থ ও স্বাভাবিক দেখা গেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের পর গত কয়েক দিন ধরে তিনি চিকিৎসা ও নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ করছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার সুস্থতার অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে, ধর্মমন্ত্রী কায়কোবাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল…