Author: admin

বড়াইগ্রাম প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ আগষ্ট) দুপুরে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আহ্বায়ক মো: আবু সাঈদ’র সভাপতিত্বে এবং ও সদস্য সচিব করিম মৃধার সঞ্চালনায় আয়োজিত জরুরী সভায় উপস্থিত সদস্যের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি- পিকেএম আব্দুল বারী (দৈনিক সিনসা, এশিয়াবাণী) ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ (দৈনিক ঢাকা, দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট), সিনিয়নসহ-সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি আব্দুল আলীম, যুগ্ম-সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সহ—সাংগঠনিক মো: তারেক রহমান, কোষাধক্ষ্য মোঃ মুজাহিদ হোসেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মো: করিম মৃধা, দপ্তর সম্পাদক মোঃ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত তিনটি বেসরকারি ক্লিনিক সিলগালা এবং বিভিন্ন অনিয়মের দায়ে একটি হাসপাতালকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই উপস্থিত ছিলেন। অভিযানে বৈধ অনুমোদন না থাকায় সিটি হাসপাতাল, টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড টিচার্স হাসপাতাল এবং মক্কা-মদিনা চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়। এছাড়া অনুমোদনসংক্রান্ত ত্রুটি ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় খিদমাহ্ স্পেশালাইজড হাসপাতালকে ১ লাখ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরায়ন গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আশেকপুর এলাকায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। জানা যায়, আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়সংলগ্ন সড়কের দুই পাশে ঘন জঙ্গল গড়ে ওঠায় শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের আতঙ্কে ওই সড়ক ব্যবহার করতে অনেকেই ভয় পেতেন। ধীরে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলাকালে চারজন সিটি করপোরেশন কর্মকর্তা গোপনে দেশ ছেড়ে পালাতে পারেন- এমন আশঙ্কায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া চার কর্মকর্তা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, সংস্থাটির সাবেক ও বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন; চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী (ময়মনসিংহে বদলির আদেশপ্রাপ্ত) এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর-অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (রংপুরে বদলির আদেশপ্রাপ্ত)।…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  দেশ পুনর্গঠনের পাশাপাশি এখন ষড়যন্ত্রের প্রতি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘অনেক কথা হয়েছে। আন্দোলন-সংগ্রাম হয়েছে। তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে, দেশ পুনর্গঠন করার। সময় হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা।’ মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে (কেআইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে…

Read More

স্পোর্টস ডেস্ক ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে হেরে এমনেতেই সমালোচিত পাকিস্তান ক্রিকেট দল। পরাজয়ের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই দুঃসংবাদ পেল সফরকারীরা। দলের দুইজন তারকা ক্রিকেটারকে শাস্তি (ডিমেরিট পয়েন্ট) দিয়েছে আইসিসি। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদকে শাস্তি দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। দুজনের বিরুদ্ধেই আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের অভিযোগ উঠেছে। খুররমকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আব্বাসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। শৃঙ্খলাভঙ্গের দায়ে দুজনের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরটি পয়েন্ট। আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের জন্য সহায়ক কর্মীদের জন্য আইসিসি আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই ধারা অনুযায়ী, ‘আন্তর্জাতিক ক্রিকেটে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে দেখা গেছে, স্পষ্টভাবে এগিয়ে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।  দলটি এখন পর্যন্ত ২৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জিতেছে ৯টি আসন। খবর সামা টিভির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আজাদ কাশ্মীরের প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারপতি গুলাম মোস্তফা মুঘল। ফলাফল অনুযায়ী, মিরপুর বিভাগে ১৩টি আসনের মধ্যে ৯টিতে, মুজাফফরাবাদ বিভাগে ৪টি আসনে এবং অভিবাসী (মাইগ্র্যান্ট) আসন থেকে ১০টিতে জয় পেয়েছে পিএমএল-এন। অন্যদিকে, পিপিপি মিরপুর বিভাগে ৪টি, মুজাফফরাবাদ বিভাগে ৩টি এবং অভিবাসী আসন থেকে ২টি আসনে বিজয়ী হয়েছে। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন— এলএ-২৫…

Read More

কিশোরগঞ্জ,প্রতিনিধি সংসার ভাঙার ক্ষত শুকানোর আগেই নেমে এল এক নির্মম ও পিশাচসুলভ বুলডোজার! পবিত্র সম্পর্কের ইতি ঘটিয়ে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও গোপন মুহূর্তের ছবিকে পুঁজি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির এক অবিশ্বাস্য ও লোমহর্ষক ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো অঞ্চল। যে মানুষটির সঙ্গে একসময় ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল এক নারী, আজ সেই মানুষটিই তার সর্বনাশের খঞ্জর হাতে তুলে দিয়েছে! আইন ও শরিয়াহ মেনে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর জামাল হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভুক্তভোগী ওই নারী। কিন্তু নরপিশাচ জামালের সংসারে স্থায়ী হয়নি শান্তি। দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ১২ মে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। কিন্তু বিচ্ছেদের পরই শুরু হয় আসল…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক অভিযানে (১১৩) পিস ইয়াবা,২ কেজি গাঁজা ও তিনটি চোরাই পানির মোটর সহ ৬ জনকে আটক করেছে মডেল থানার পুলিশ। এবাং অভিযান চলা কালিন কয়েক জন পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ৩রা আগস্ট সোমবার রাত ১২টা ১০ এর দিকে কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদহ শেখপাড়া সিরু মার্কেটের সামনে ইয়ামাহা মোটরসাইকেল যোগে ইয়াবা নিয়ে বাড়িতে ফেরার সময় স্থানীয় সাবেক কাউন্সিলর মো.স্বপনসহ এলাকাবাসী মো, নাসির উদ্দিন মামুন(৪৫)কে আটক করে এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই অমৃত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসির কাছ থেকে মাদক কারবারি মামুনকে (৭৩)…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই তা পরিবর্তন করেছে বিদ্যুৎ বিভাগ। প্রথম বিজ্ঞপ্তিতে অতিরিক্ত বিল নিয়ে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ চালালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর সেই অংশ বাদ দিয়ে নতুন বিজ্ঞপ্তিতে কেবল ‘দায়িত্বশীল আচরণ’ করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগ থেকে গণমাধ্যমে প্রথম বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। ইতোমধ্যে এ-সংক্রান্ত সব অভিযোগ বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো…

Read More