- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) এর গম পেষাই ডিলার মেসার্স মদিনা ফ্লাওয়ার মিল এর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১ জুলাই খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একই অভিযোগ পত্রে পাঁচজন ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি আমলে নিয়ে গত ১২ জুলাই উপপরিচালক মোঃ আফিফ-আল-মাহমুদ ভুঁঞা স্বাক্ষরিত পত্রে তদন্ত করতে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ আরো দুই দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। অভিযোগকারীরা হলেন- নওগাঁ শহরের বাসীন্দা শহিদুল ইসলাম সোহাগ, মোঃ সবুজ হোসেন, আলম হোসেন, আব্দুর রশিদ ও আব্দুর রকিব। অভিযোগ সূত্রে জানা যায়- নওগাঁ জেলা…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম আসর। রোববার বিকেলে উপজেলার বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এগ্রোভেট লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিউল করিম রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাসান আলী, বাপেক্স-পেট্রোবাংলার সাবেক ডিজিএম আলহাজ্ব মো. নজরুল ইসলাম, গোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন মিঠু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহাদাত শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফুরা-আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মকছেদ মোড় সংলগ্ন লক্ষীকুন্ডু সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তানভীর (২২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বিপ্লব নামে আরও এক যুবক আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। রবিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, তানভীরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত প্রায় ১টার দিকে তিনি…
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: প্রধানমন্ত্রী, তারেক রহমানসহ দেশবরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারির দেওয়া কথিত অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে “আমরা জুলাই যোদ্ধা, নড়াইল জেলা”-এর উদ্যোগে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জুলাই যোদ্ধার আহ্বায়ক মো. জুবায়ের। বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এ. সাইফুল্লাহ মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জুলাই যোদ্ধারা। বক্তারা…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বাজার এলাকায় রাস্তার পাশে খোলা আকাশের নিচে সরকারি দুস্থদের জন্য বরাদ্দকৃত শত শত কম্বল বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে কম্বলগুলোর ক্ষতি হচ্ছে বলে স্থানীয়দের দাবি। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দুপুর প্রায় ১টার দিকে গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উত্তর পাশে রাস্তার ধারে বিপুল পরিমাণ কম্বল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খোঁজ নিয়ে জানা যায়, মৃত বাদশা হাওলাদারের ছেলে শাওন সজলের ব্যবহৃত একটি গোডাউন থেকে কম্বলগুলো বের করে সেখানে রাখা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, কম্বলগুলোর…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদের আবাসিক শহীদ শামসুল হক এবং আশরাফুল হক হলের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ জুলাই রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সেই হিসেবে দীর্ঘ ১২ দিন পর কমিটি গঠন করে তদন্ত করতে যাচ্ছে প্রশাসন। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটিতে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আদহামকে সভাপতি এবং সংস্থাপন শাখা-২ এর অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনকে সদস্য-সচিব করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৩ জুলাই…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে মধুপুরের শাকিল’স কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্ট টিমের ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার আদিব ইকবাল, টাঙ্গাইল এরিয়া ম্যানেজার কাজী মোহাম্মদ বায়জিদ, মধুপুর টেরিটরি এক্সিকিউটিভ চৌধুরী মো. শিহাবুজ্জামান এবং অপারেশন ম্যানেজার সাদ্দাম হুসাইন। সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন বর্তমান সময়ে ব্যবসা পরিচালনার একটি অপরিহার্য অনুষঙ্গ। এটি যেমন সময় ও খরচ সাশ্রয় করে, তেমনি…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইল মির্জাপুরে স্কুল ছুটির পর ছাত্রীদের ইভটিজিং ও উত্যক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় এলাকা সংলগ্ন সড়কে।ভিডিও চিত্রে দেখা যায়,স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা যখন হেঁটে বাড়ি ফিরছিল,তখন মোটরসাইকেল নিয়ে এক যুবক তাদের পেছনে পেছনে ঘোরাঘুরি ও উত্যক্ত করছিল।খোঁজ নিয়ে জানাযায়,অভিযুক্ত ওই যুবকের নাম ইসমাইল।সে বহুরিয়া গ্রামের খানপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন মোটর গাড়ি মেকানিক। জানা গেছে,রোববার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টার নিউজের টাঙ্গাইল প্রতিনিধি রাব্বি খান এবং গ্রীন টিভি’-র মির্জাপুর প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন ওই এলাকায় সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য ও চিত্র সংগ্রহ করতে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ এক প্রবাসীকে রাতের আঁধারে রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জামাল উদ্দিন (৪৯) কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে। স্থানীয়দের দাবি, দীর্ঘ ১২ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে পরিবারের জন্য অর্থ উপার্জন করেন তিনি। কয়েক বছর আগে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরেন। এরপর থেকে পারিবারিক অবহেলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ জামাল উদ্দিনকে তার পৈতৃক বাড়ির পাশের রাস্তায় রেখে চলে যান স্বজনরা। পরে বৃষ্টির মধ্যে অসহায় অবস্থায়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ওয়াকফ স্থাবর-অস্থাবর কোনো ধরনের সম্পত্তিই বিক্রি করা যাবে না। এ ছাড়া এ সম্পত্তি দান, বন্ধক, ইজারা, অংশীদারিত্বের মাধ্যমে হস্তান্তর বা বিনিময় কিংবা পাঁচ বছরের বেশি সময়ের জন্য লিজ দ্বারা বেআইনি হস্তান্তর দণ্ডনীয় অপরাধ। সোমবার (০৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন। ওয়াকফ সম্পত্তি হস্তান্তর করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন।