Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের অপচেষ্টা মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বুধবার (৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই কোনো একক গোষ্ঠীর নয়, এটি দেশের সব মানুষের। বিভক্তি সৃষ্টি করলে তার সুবিধা পাবে ফ্যাসিবাদী শক্তি।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সময় বাঁচাতে এখন অনেকেই প্রেসার কুকার ব্যবহার করেন। বিশেষ করে চাকরিজীবী স্বামী-স্ত্রীর সংসারে রান্নার ঝক্কি সামলাতে কুকার যেন ভরসার নাম। এতে খাবার দ্রুত সেদ্ধ হয়, রান্নাও সহজ হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কিছু খাবার কখনোই প্রেসার কুকারে রান্না করা উচিত নয়। এতে শুধু স্বাদ ও গঠন নষ্ট হয় না, অনেক সময় পুষ্টিগুণও হারিয়ে যায়। কোথাও কোথাও অস্বাস্থ্যকর যৌগও তৈরি হতে পারে। কোন খাবারগুলো কুকারে রান্না এড়িয়ে চলা উচিত? কোমল সবজি পালং শাক, লেটুস, জুচিনি বা ব্রকোলির মতো সবজি চুলায় কয়েক মিনিটেই সেদ্ধ হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারের অতিরিক্ত তাপ ও বাষ্পে এগুলোর রং ও পুষ্টিগুণ দ্রুত…

Read More

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্রসৈকত। প্রকৃতি ও সমুদ্রের টানে প্রতিনিয়ত হাজারো পর্যটক ভিড় করেন দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত ও পর্যটনকেন্দ্র কুয়াকাটায়। পর্যটকদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে নানা উন্নয়নমূলক উদ্যোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহে নেই কোনো বিশেষ বরাদ্দ বা পৃথক ব্যবস্থা। জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় প্রায় অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পর্যটক, হোটেল-রিসোর্ট মালিক, রেস্তোরাঁ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে। স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে কুয়াকাটায় প্রতিদিন অন্তত ১৫ থেকে ১৬ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। এতে প্রায় দুই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি। এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচ করবে। এই জাদুঘর আমাদের সংগ্রাম, আত্মত্যাগ আর সাহসকে জাতীয় স্মৃতিতে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।’ তিনি বলেন, ‘আজকের এই দিনটি দেশের জন্য যুগান্তকারী মাইলফলক। সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার…

Read More

 নওগাঁ প্রতিনিধি  নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আলফা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক ও আক্কেলপুর উপজেলা জামাতে ইসলামীর আমীর শফিউল আলম দিপু বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের জেরে মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ১১ টায় বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে অবস্থিত বিদ্যালয়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এই শিক্ষকের বিরুদ্ধে একাধীক শিক্ষার্থীকে যৌন হয়রানি রয়েছে । তবে সম্প্রতি হুমায়রা খাতুন নামে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে গতকাল সোমবার যৌন হয়রানি করলে ঘটনাটি ফাঁস হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় কোটচাঁদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার এসআই মো. মাসুম জানান,পিএসআই বিল্লাল হোসাইন ও এএসআই মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙ্গিয়ারপোতা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির মামলায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শিমুল (২২), পিতা: ফারুক হোসেন, মো. ইমন (১৯), পিতা: ইয়ানুর, মো. নয়ন (২০), পিতা: রশিদুল, সর্বসাং গোড়পাড়া, থানা: শার্শা, জেলা: যশোর এবং মো. লিয়ামিন ওরফে সুরুজ (২৬), রাঙ্গিয়ারপোতা, থানা: কোটচাঁদপুর,…

Read More

মাগুরা প্রতিনিধি: জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুুতিমূলক এক সভা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা মৎস্য কর্মকর্তা মাধব চন্দ্র সরকার মূল বিষয় সভায় উপস্থাপন করেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদ, সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বক্তব্য রাখেন। সভায় উপ পরিচালক সমাজ সেবা অধিদপ্তর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আব্দুল আওয়ালসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি : উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে আলমগীর হোসেন ও শরিফুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রওশন আরা রুবি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন সুলতানপুর গ্রামের মৃত ফজলুর কাদেরের স্ত্রী রওশন আরা রুবি। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেবহাটা উপজেলার বালিথা ও বিল শিমুলবাড়িয়া মৌজার ‘ধাপার ঘের’-এ তাঁদের এসএ ও বিএস খতিয়ানভুক্ত মোট ৮ দশমিক ৩৩ একর পৈত্রিক সম্পত্তি রয়েছে। তাঁর স্বামী ২০০২ সালে মৃত্যুবরণ করার পর অসহায় অবস্থার সুযোগ নিয়ে চাচা শ্বশুর আবুল কাশেমের উত্তরাধিকারীরা, যার মধ্যে ভূমিদস্যু হিসেবে পরিচিত শরিফুল ইসলাম…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে প্রভাবশালীরা সরকারি রাস্তায় বাঁশ ও গাছের খুঁটি গেঁড়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫ পরিবারের সদস্যদের চলাচলে ভোগান্তি পোহাচ্ছে-এমন সংবাদ প্রকাশের পর ইউএনও এর নির্দেশে সার্ভেয়ার দিয়ে রাস্তার সীমানা নির্ধারন করা হয়েছে। উপজেলার আলকরা ইউনিয়নের মধ্যম কাইচ্ছুটি গ্রামে এ ঘটনা ঘটে। ইউএনও কার্যালয়ে ভুক্তভোগীদের দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি মৌজার ১নং বিএস খাস খতিয়ান ভূক্ত ১০৪৬ দাগে ১৪ শতক ভুমি দীর্ঘ বছর ধরে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী মোঃ অহিদুর রহমান ইচ্ছাকৃতভাবে চলাচলের রাস্তার মধ্যে বাঁশ ও গাছের খুঁটি গেঁড়ে বেড়া নির্মাণ করে চলাচলে…

Read More

নেত্রকোনা প্রতিনিধি  সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও জোয়ার ব্যাপারে আমার দলের কেউ সুপারিশ করলে, তার বিরুদ্ধেও মামলা দিবেন। নেত্রকোনার বারহাট্টায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সচেতনতামূলক বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্য বিবাহ…

Read More