
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় কোটচাঁদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার এসআই মো. মাসুম জানান,পিএসআই বিল্লাল হোসাইন ও এএসআই মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙ্গিয়ারপোতা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির মামলায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,
মো. শিমুল (২২), পিতা: ফারুক হোসেন,
মো. ইমন (১৯), পিতা: ইয়ানুর,
মো. নয়ন (২০), পিতা: রশিদুল,
সর্বসাং গোড়পাড়া, থানা: শার্শা, জেলা: যশোর এবং মো. লিয়ামিন ওরফে সুরুজ (২৬), রাঙ্গিয়ারপোতা, থানা: কোটচাঁদপুর, জেলা: ঝিনাইদহ।
সোমবার (৩ আগষ্ট) রাত্রে কোটচাঁদপুর ও শার্শা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে।