- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ছেলের সুন্নাতে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৭ আগস্ট) টাঙ্গাইল সদর উপজেলার চারটি মাদরাসা ও এতিমখানার প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর জন্য একবেলা খাবারের আয়োজন করেন তিনি। দুপুরে ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর ও ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের মাদরাসা ও এতিমখানায় খাবার পরিবেশন করা হয়। এর আগে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জামিয়া আল-হেরা মসজিদে জুমার নামাজের আগে প্রতিমন্ত্রী টুকু বলেন, ইসলামে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের খাবার খাওয়ানোর উদ্যোগ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সমাজের অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, একটি সংবাদমাধ্যমের নতুন যাত্রা গণমাধ্যমের জন্য ইতিবাচক। তিনি আশা প্রকাশ করে বলেন, সময় তরঙ্গ সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সংবাদ প্রকাশ করবে। সংবাদপত্র সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে অপ-সাংবাদিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য…
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘যে পুলিশ জনগণের টাকায় চলে তাদের আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’ বলে দম্ভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘কীভাবে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারা কি দেখেননি’- প্রশ্নটিও করেন। বুধবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাবেশে আনোয়ারা উপজেলা জামায়াতের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনির সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান…
প্রতিনিধি// গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা মারূফ কারখী, আগামী মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্রনেতা মোঃ আজমত হুসাইন, পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম, জেলা…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুরে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাতৃদুগ্ধ পান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং শিশুর পুষ্টি উন্নয়নে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তারের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন গাইনি ও অবস বিভাগীয় সহকারী অধ্যাপক ডা. শাহনাজ শিমুল। তিনি বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে…
ছবি সংগ্রহীত রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে দুইজন মাদক সেবিকে কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। আদালত সুত্র জানায়,মাদক সেবন করে পরিবারের লোকজনের ওপর অত্যাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে নিজ বাড়ীতে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়। সেখানে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর মৌজায় দীর্ঘদিনের ভোগদখলীয় বসতভিটা জোরপূর্বক দখাালের চেষ্টা, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে একই পরিবারের চারজনসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন উপজেলার সাজানপুরপুর গ্রামের বাসিন্দা মো. খালেক। মামলাটি টাঙ্গাইলের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালপুর আমলি আদালতে দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাগজনপুর মৌজার বিএস ৭৫২ নম্বর দাগের ১৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বাদী ও তার পরিবারের ভোগদখলে রয়েছে। অভিযুক্তরা পূর্বশত্রুতার জের ধরে ওই জমি দখলের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় র্যাব-১৪, সিপিসি-৩-এর মাদকবিরোধী অভিযানে ২১৯ বোতল নেশাজাতীয় মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ আগস্ট দুপুর ১২টা ৫৫ মিনিটে কালিহাতী উপজেলার পুরাতন আনালিয়াবাড়ি পুকুরপাড় এলাকার কাঁচা সড়কে অভিযান চালানো হয়। এ সময় রাজশাহী জেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম রিপন (৩৯)-কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলের কাঁধের ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ বোতল ফেনসিডিল, ১০০ বোতল এসকাফ সিরাপ এবং ৯৯ বোতল ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণ করায় বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। সেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশের রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদগার করেছেন। এ ঘটনায় ঢাকা গভীরভাবে দুঃখ প্রকাশ করছে উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রেক্ষাপটে এই ঘটনার সম্ভাব্য পরিণতি সম্পর্কে ভারতের সরকারকে পূর্বেই উদ্বেগ জানানো সত্ত্বেও এই জনসম্মুখে অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত হওয়ার ১১দিন পর মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে। নিহত বিল্লাল হোসেন(২৬) উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের আবদুল হামিদের একমাত্র ছেলে। বিল্লাল হোসেন পেশায় ত্রি-হুইলার চালক ও দুই সন্তানের জনক। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন। নিহত বিল্লাল হোসেনের চাচা মোঃ জহির জানায়, গত ২৪ জুলাই চলাচলের রাস্তায় প্রতিবেশি জয়নাল আবেদীন ছেলেরাসহ বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে বাড়ির লোকজন চলাচলের রাস্তার বেড়া সরাতে এলে প্রতিপক্ষের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জয়নাল আবেদীনের ছেলে…