
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর মৌজায় দীর্ঘদিনের ভোগদখলীয় বসতভিটা জোরপূর্বক দখাালের চেষ্টা, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে একই পরিবারের চারজনসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেন উপজেলার সাজানপুরপুর গ্রামের বাসিন্দা মো. খালেক। মামলাটি টাঙ্গাইলের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালপুর আমলি আদালতে দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাগজনপুর মৌজার বিএস ৭৫২ নম্বর দাগের ১৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বাদী ও তার পরিবারের ভোগদখলে রয়েছে। অভিযুক্তরা পূর্বশত্রুতার জের ধরে ওই জমি দখলের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, কুড়াল, দা, লাঠিসোঁটা ও একটি সাদা রঙের ভ্যান নিয়ে ঘটনাস্থলে এসে বসতভিটার জমি দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের মারধর, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; আদালতের মাধ্যমে মামলা দায়ের, তদন্তের দাবি বাদীর।
বাদীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ভোগদখলীয় সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মামলায় সাজানপুর গ্রামের আনোয়ার হোসেন, তার ছেলে তারিকুল ইসলাম, স্ত্রী হাফিজা খাতুন, সেলিনা বেগমসহ আরও ৫/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বাদী মো. খালেক বলেন,
“আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় বসতভিটা জোর করে দখল করার চেষ্টা করা হয়েছে। আমরা বাধা দিলে আমাদের ভয়ভীতি দেখানো হয়। ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
আসামিদের বক্তব্য
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বার বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোনটি রিসিভ করেনি।