- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল পৌর শহরের চারটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে গুরুতর অনিয়মের কারণে পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে প্যাথলজিস্টের অনুপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ সংরক্ষণের ফ্রিজে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা,…
নিজস্ব প্রতিবেদক ঘুষ, সিন্ডিকেট আর দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জমা দিতে বিআরটিএ চেয়ারম্যানের দপ্তরে যাওয়া সাধারণ মানুষের যেন এখন ‘নিজের পায়ে নিজে কুড়াল মারা’! সরকারি গোপনীয়তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় থেকে চাঞ্চল্যকরভাবে পাচার হয়ে যাচ্ছে নাগরিক অভিযোগের নথি। বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর)-এর ফিটনেস ও মালিকানা শাখার বিতর্কিত কর্মকর্তা সহকারী পরিচালক (এডি) শেখ ইমরানের বিরুদ্ধে লিখিত নালিশ জমা দেওয়ার পরপরই তা পৌঁছে গেছে তার টেবিলে! অভিযোগের কপি হাতে পেয়েই নিজের অবস্থান সুসংহত করতে তড়িঘড়ি মাঠে নামেন এডি শেখ ইমরান। চেয়ারম্যান দপ্তরের ‘স্পাই’ বা তথ্য পাচারকারীদের মাধ্যমে সবুজ সংকেত পেয়েই তিনি অনুসন্ধানী কাজের যুক্ত দুই সংবাদকর্মী—মাহমুদুল…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু বলেছেন, ‘জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে।’ তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে ধারণ করার বিষয়টিকে কেউ ‘ব্যবসা’ বললেও তা অব্যাহত রাখতে হবে। শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. মাহমুদা মিতু বলেন, ‘বিএনপি কথায় কথায় আমাদের উদ্দেশ্য করে বলে— জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। তারা এগুলো বলে অপমান করতে চায়। এগুলো বলে…
লোহাগাড়া উপজেলা প্রতিনিধি চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ১৪ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং চার আরোহীকে আটক করা হয়।
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি বরগুনার পাথরঘাটায় আদালতে হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন একটি মামলার বাদী মো. মানিক ও তাঁর স্ত্রী রেখা বেগম। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আটক বেল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার (২৯ জুলাই) বিকেলে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে আদালতের বিচারক শেখ মো. পনির তাৎক্ষণিকভাবে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ১৩১/২৬ নম্বর মামলার এক আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। ওই আসামির জামিন শুনানির দিন ধার্য থাকায় মামলার বাদী রেখা বেগম ও তাঁর স্বামী মো. মানিক আদালতে উপস্থিত হন। শুনানি শেষে আদালত আসামির জামিন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে, গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। শনিবার (০১ আগস্ট) এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা বলা হয়, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বার্তায় বলা হয়, ডিউটিরত কোনো…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ফখরুল বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠক শেষে বিএনপির…
হাতীবান্ধা প্রতিনিধি বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ, বৃষ্টির পানিতে গর্ত ঢেকে থাকায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি । প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও চালকরা। লালমনিরহাটের হাতীবান্ধায় মহাসড়কটি যেন এক মরণ ফাঁদে পরিনত হয়েছে। সরেজমিনে দেখা গেছে,বুড়িমারী -লালমনিরহাট এই মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এই মহাসড়ক দিয়ে চলাচল করছেন, প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল সহ হাজারো যানবাহন। বিশেষ করে হাতীবান্ধা সাব রেজিস্ট্রার অফিস এলাকায় সড়কের অবস্থা সবচেয়ে নাজুক হয়ে পড়েছে। কোথাও কোথাও পিচ ও কার্পেটিং উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে, আবার কোথাও বৃষ্টির পানিতে গর্ত ঢেকে থাকায়…
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। বাসাইল থানা পুলিশ জানায়, গত শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টা ৫০ মিনিটে বাসাইল পৌরসভার পূর্ব মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজীব মিয়া (২৯), পিতা: আব্দুস সালাম এবং সজীব (২৫), পিতা: নুর মিয়া—উভয়কে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ পিস করে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় একই এলাকার পারভেজ (২৮), পিতা: মৃত মোকসেদ আলী, পুলিশ উপস্থিতি টের পেয়ে তার হেফাজতে থাকা ৪ পিস…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় ৩৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহেদ আলী (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মোঃ জাহেদ আলী (২২)। তিনি একই গ্রামের নওয়াব মিয়ার ছেলে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিন্ত করেন। মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২৮ জুলাই মঙ্গলবার…