- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
- টাঙ্গাইলে ১৫ নং ওয়ার্ডে চলাচলের রাস্তা আটকানোর অভিযোগ কতিপয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে
- মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
- স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মা গণপূর্ত প্রকৌশলী ফযসাল আলম কেন বহাল তবিয়তে ?
- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
Author: admin
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাশির সিরাপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় হাসান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল সলেমানপুর ঘোষপাড়া এলাকায় আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার ছেলে হাসানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০০ মিলিলিটারের ৭১ বোতল ESKUF এবং ৫৭ বোতল WINCEREX কাশির সিরাপ। প্রাথমিক পরীক্ষায় জানা যায়, এসব সিরাপে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডের সংমিশ্রণ রয়েছে,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামক এক বৃদ্ধা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মধুপুর থানার উপপরিদর্শক সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা এবং মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। জানা যায়, নিহত জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় তিনি…
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ১২বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে শনিবার সন্ধায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে নিশান আলী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে। দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এর পর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের সময় মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায়…
সিফাতুল্লাহ তাসনীম ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানসিক চাপ মোকাবিলায় সহায়তা দিতে একটি বিশেষ কাউন্সেলিং কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘MindBridge: Connecting Minds, Building Resilience’ শীর্ষক এ কর্মশালাটি আগামী ৬ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ‘অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়াম’-এ আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থীদের জন্য মানসিক সাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা কাউন্সেলিং সেশন, মানসিক চাপ ও হতাশা মোকাবিলার কৌশল, ইন্টারেক্টিভ আলোচনা এবং প্র্যাকটিক্যাল গাইডলাইনসহ প্রয়োজনীয় সাপোর্ট পাবেন। কর্মশালার ব্যবস্থাপনায় রয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু। তিনি জানান, ঢাকা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের উদ্যোগে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার এ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১ আগস্ট) দিন ব্যাপি এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত করা হয়। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন চিকিৎসকরা। গাইনী প্রসুতি ও মেডিসিনে বিশেষ অভিজ্ঞ ডাঃ নাঈমা আক্তার নয়ন, মেডিসিন, চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞ ডাঃ রাশেদুল ইসলাম (রিফাত) সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ ডাক্তার গন উপস্থিত ছিলেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক এবং পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলা, প্রিভেন্টিভ ব্যবস্থা এবং আদালতের পরোয়ানার ভিত্তিতে…
ইসলাম ও জীবন ডেস্ক আজানের ধ্বনি মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে নামাজের এক মহিমান্বিত আহ্বান। এই আহ্বান শুনে একজন মুমিনের অন্তর আল্লাহর স্মরণে সাড়া দেয় এবং নামাজের প্রস্তুতি গ্রহণ করে। আমাদের সমাজে আজানের সময় কথা বলা নিয়ে বিভিন্ন ধারণা প্রচলিত রয়েছে। কেউ মনে করেন, আজানের সময় কথা বললে গুনাহ হয়, আবার কেউ বলেন এতে বহু বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কিন্তু এসব দাবির পক্ষে কি কুরআন ও সহিহ হাদিসে কোনো প্রমাণ রয়েছে? একজন মুসলিমের জন্য আবেগ বা প্রচলিত কথার পরিবর্তে কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিষয়টি জানা জরুরি। আজানের জবাব দেওয়া সুন্নত রাসুলুল্লাহ (সা.) আজান শুনলে মুয়াজ্জিনের কথার অনুরূপ জবাব…
মিরপুর (ঢাকা) প্রতিনিধি রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেট সংলগ্ন এলাকায় একটি ব্যাগে মোড়ানো ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম গিয়ে তল্লাশি চালায়। পরে ব্যাগ থেকে পান, সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়। কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশ একটি ব্যাগে মোড়ানো ককটেল বোমা সদৃশ বস্তু দেখা যায়। বিষয়টি জানানো হলে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের বেসরকারি খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের শিল্প ও ব্যবসা খাতের বিভিন্ন সমস্যা, জ্বালানি সংকট এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়ানোর উপায় নিয়েও ব্যবসায়ী নেতাদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে শিল্প খাতকে গতিশীল করতে আর্থিক প্রণোদনা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, বেসরকারি খাতের জন্য সহজ ও ব্যবসাবান্ধব আইনি কাঠামো নিশ্চিতকরণ এবং হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় দেশের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শনিবার (০১ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় তাকে স্বাগত জানান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নিয়োজিত আইওএমের আঞ্চলিক পরিচালক ইওরি কাতো, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্দ। সফরকালে উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, উন্নয়ন অংশীদার এবং আইওএমের সহায়তাপ্রাপ্ত বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তার সফরসূচির মধ্যে রয়েছে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন বিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম)-এর আওতায় বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধনে অংশগ্রহণ, কক্সবাজার ও মাদারীপুর সফর, এবং অভিবাসন সুশাসন, জলবায়ুজনিত মানব চলাচল, শ্রম অভিবাসন,…