Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাফের নেতৃত্বে আরও এক মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এর মধ্য দিয়ে টানা দীর্ঘ সময় ধরে সংস্থাটির নেতৃত্বে থাকার ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। যদিও ২০২৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব থেকে বিদায় নেন সালাউদ্দিন, তবু আঞ্চলিক ফুটবলের প্রশাসনে তার অবস্থান অটুট রয়েছে। ২০০৯ সালে প্রথমবার সাফের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনে তিনি দায়িত্ব ধরে রেখেছেন। সাফের গঠনতন্ত্রে আগে সভাপতির মেয়াদ এবং বয়সসীমা নিয়ে বিধিনিষেধ ছিল। তবে গত বছর সংবিধান…

Read More

রাজশাহী ব্যুরো রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহৎ অঙ্গীকার। তিনি নবীন চিকিৎসকদের সততা, মানবিকতা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। ভূমিমন্ত্রী আরও বলেন, আজকের এই শপথ নতুন প্রজন্মের চিকিৎসকদের দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, নবীন চিকিৎসকরা দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে…

Read More

কক্সবাজার প্রতিনিধি মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ সময় রোহিঙ্গারা ট্রাম্পের দূতকে প্ল্যাকার্ড দেখিয়ে নিজঘর মিয়ানমারে ফেরার আকুতি জানান। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে তার নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যান। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরকালে প্রতিনিধিদল উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম…

Read More

বিনোদন ডেস্ক হেরেমখানা, ঠুনকো প্রেম কিংবা দাস-দাসির গল্প নয়- মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত তুর্কি ভাষার জনপ্রিয় ঐতিহাসিক মেগা ধারাবাহিক ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলাদেশে প্রচারিত হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট থেকে ধারাবাহিকটি একযোগে নাগরিক টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ সম্প্রচার শুরু হবে। নাগরিক টিভিতে ধারাবাহিকটি সপ্তাহে পাঁচ দিন রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ও ১০টায় প্রচারিত হবে। অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রতিদিন রাত ৯টায় নতুন পর্ব দেখা যাবে। এছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো একসঙ্গে শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ হিসেবে উপভোগ করতে পারবেন দর্শকরা। ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর সেনানায়ক সুলতান…

Read More

ঝিনাইদহ ব্যুরো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের পর্যটন খাতকে কীভাবে বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করা যায়, সে লক্ষ্যে আমরা মাস্টারপ্ল্যান হাতে নিয়েছি। বিশেষ করে কক্সবাজারের মতো বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে নতুন করে সুসজ্জিত করার পরিকল্পনা আমরা নিয়েছি। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও পর্যটন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মরমী সাধক লালন শাহের জন্মস্থান, মরমী কবি পাগলা কানাইয়ের স্মৃতিধন্য জায়গা, ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী মল্লিকপুর বটবৃক্ষ এলাকাগুলো আমাদের পরিকল্পনায় রয়েছে। এসব জায়গা…

Read More

নওগাঁ প্রতিনিধি  ​নওগাঁর বদলগাছী উপজেলায় বিদ্যুৎ স্পর্শে শ্রী বিমান (৩৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ​নিহত শ্রী বিমান উপজেলার বালুভরা ইউনিয়নের নয়াগা গ্রামের স্থায়ী বাসিন্দা শ্রী বাবুর ছেলে। ​স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের সুজন হোসেনের পুকুরে দিনমজুর হিসেবে কাজ করছিলেন বিমান। বেশ কিছুদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছেন সুজন। শুক্রবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি সেচ দেওয়া হচ্ছিল। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন বিমান। ​পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তবে মাহিন্দ্রের চালক পলাতক রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড় কৈবর্তখালী সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাওয়া একটি মাহিন্দ্রা বড় কৈবর্তখালী সমবায় এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও চারজন আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত…

Read More

বড়াইগ্রাম প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) সকালে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আবু সাঈদকে আহ্বায়ক এবং করিম মৃধাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির অপর তিন সদস্যের নামও অনুমোদন করা হয়েছে।সভায় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের সার্বিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দ্রুত নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন কার্যনির্বাহী…

Read More

জিয়ারত জুয়েল : গ্রাহকসেবার মান উন্নয়ন, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে পল্লী বিদ্যুতের উদ্যোগে উঠান বৈঠক ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বাসাইল জোনাল অফিসের আয়োজনে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইড়া বাজারে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতকরণ, বিদ্যুৎ সাশ্রয়, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। তাই বিদ্যুৎ চুরি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোথাও বিদ্যুৎ চুরি বা সন্দেহজনক…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে শহীদ হাজী সূরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাকজমক উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় পাঁচগাছিয়া স্পোর্টিং ক্লাব বনাম কাইছুটি অংকুর সংসদ। উদ্বোধনী অনুষ্ঠানে বায়োফার্মা লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার ও ফাইন্যান্স বিভাগের প্রধান কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদিন পাটোয়ারী, জগন্নাথদীঘি ইউনিয়ন…

Read More