Author: admin

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: চলতি আমন মৌসুমে নওগাঁর রাণীনগরে শুরু হয়েছে ধান রোপন। ফলে আইল কাটা,হাল চাষ থেকে শুরু করে জমি প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পরেছেন কৃষকরা। তবে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বেশ কিছু বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চারা সংকটের আশংকা করছেন কৃষকরা। তবে কর্মকর্তারা বলছেন,বীজতলা কিছুটা নষ্ট হলেও চারা সংকটের কোন সম্ভবনা নেই। ‎রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর সুত্রে জানাগেছে,চলতি মৌসুমে এই উপজেলায় ১৯হাজার ৭০হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রীড,উপসি এবং স্থানীয় জাতের ধান রয়েছে। সুত্র মতে,ধান রোপনে কৃষকরা মোট ৯৫৫হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন। ‎কৃষকরা বলছেন, বীজতলা তৈরির…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের মা-ওয়া চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জেলা সাইবার দলের সভাপতি আবু রায়হান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি এস. আই. আশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন “বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সামাজিক ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে সাইবার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে অপপ্রচার…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাশির সিরাপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় হাসান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল সলেমানপুর ঘোষপাড়া এলাকায় আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার ছেলে হাসানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০০ মিলিলিটারের ৭১ বোতল ESKUF এবং ৫৭ বোতল WINCEREX কাশির সিরাপ। প্রাথমিক পরীক্ষায় জানা যায়, এসব সিরাপে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডের সংমিশ্রণ রয়েছে,…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামক এক বৃদ্ধা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মধুপুর থানার উপপরিদর্শক সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা এবং মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। জানা যায়, নিহত জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় তিনি…

Read More

‎ রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ১২বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে শনিবার সন্ধায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে নিশান আলী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে। ‎দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এর পর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের সময় মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায়…

Read More

সিফাতুল্লাহ তাসনীম ঢাবি প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানসিক চাপ মোকাবিলায় সহায়তা দিতে একটি বিশেষ কাউন্সেলিং কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘MindBridge: Connecting Minds, Building Resilience’ শীর্ষক এ কর্মশালাটি আগামী ৬ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের ‘অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়াম’-এ আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থীদের জন্য মানসিক সাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা কাউন্সেলিং সেশন, মানসিক চাপ ও হতাশা মোকাবিলার কৌশল, ইন্টারেক্টিভ আলোচনা এবং প্র্যাকটিক্যাল গাইডলাইনসহ প্রয়োজনীয় সাপোর্ট পাবেন। কর্মশালার ব্যবস্থাপনায় রয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু। তিনি জানান, ঢাকা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের উদ্যোগে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার এ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১ আগস্ট) দিন ব্যাপি এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত করা হয়। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন চিকিৎসকরা। গাইনী প্রসুতি ও মেডিসিনে বিশেষ অভিজ্ঞ ডাঃ নাঈমা আক্তার নয়ন, মেডিসিন, চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞ ডাঃ রাশেদুল ইসলাম (রিফাত) সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ ডাক্তার গন উপস্থিত ছিলেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক এবং পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলা, প্রিভেন্টিভ ব্যবস্থা এবং আদালতের পরোয়ানার ভিত্তিতে…

Read More

ইসলাম ও জীবন ডেস্ক আজানের ধ্বনি মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে নামাজের এক মহিমান্বিত আহ্বান। এই আহ্বান শুনে একজন মুমিনের অন্তর আল্লাহর স্মরণে সাড়া দেয় এবং নামাজের প্রস্তুতি গ্রহণ করে। আমাদের সমাজে আজানের সময় কথা বলা নিয়ে বিভিন্ন ধারণা প্রচলিত রয়েছে। কেউ মনে করেন, আজানের সময় কথা বললে গুনাহ হয়, আবার কেউ বলেন এতে বহু বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কিন্তু এসব দাবির পক্ষে কি কুরআন ও সহিহ হাদিসে কোনো প্রমাণ রয়েছে? একজন মুসলিমের জন্য আবেগ বা প্রচলিত কথার পরিবর্তে কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিষয়টি জানা জরুরি। আজানের জবাব দেওয়া সুন্নত রাসুলুল্লাহ (সা.) আজান শুনলে মুয়াজ্জিনের কথার অনুরূপ জবাব…

Read More

মিরপুর (ঢাকা) প্রতিনিধি রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেট সংলগ্ন এলাকায় একটি ব্যাগে মোড়ানো ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম গিয়ে তল্লাশি চালায়। পরে ব্যাগ থেকে পান, সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়। কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশ একটি ব্যাগে মোড়ানো ককটেল বোমা সদৃশ বস্তু দেখা যায়। বিষয়টি জানানো হলে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে…

Read More