
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের উদ্যোগে প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার এ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১ আগস্ট) দিন ব্যাপি এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত করা হয়।
ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন চিকিৎসকরা।
গাইনী প্রসুতি ও মেডিসিনে বিশেষ অভিজ্ঞ ডাঃ নাঈমা আক্তার নয়ন, মেডিসিন, চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞ ডাঃ রাশেদুল ইসলাম (রিফাত) সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ ডাক্তার গন উপস্থিত ছিলেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সেবায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক নাজমুল হক জানান,গ্রামবাসীদের সহযোগিতায় আমি এর আয়োন করেছি। প্রায় চার শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন।