Author: admin

মোঃ আল ইমরান রুবেল স্টার্ফ রিপোর্টার পটুয়াখালী। পটুয়াখালী টাউন জৈনকাটিতে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারী ও তার শিশু সন্তানকে নিয়ে উধাও হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিখোঁজ আসমা বেগম ও তার অবুঝ কন্যাসন্তানের এখনো কোনো সন্ধান না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে ভুক্তভোগী পরিবার। জানা গেছে, গত সতেরো তারিখ আনুমানিক দুপুর বারোটার দিকে জৈনকাটি এলাকার কবির প্যাদার স্ত্রী আসমা বেগমকে চাকরির কথা বলে কাঠালতলি এলাকার নিলুফা নামে এক নারী। অভিযোগ উঠেছে, চাকরির প্রলোভনে আসমা বেগমের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন নিলুফা। পরবর্তীতে চাকরির কথা বলে ঢাকার উদ্দেশ্যে আসমা বেগমকে বাড়ি থেকে নিয়ে যান তিনি। রওনা হওয়ার সময় আসমা বেগম তার ছেলেকে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. উজ্জল হোসেন (৩২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ঢাকার মিরপুর মডেল থানার দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল র‌্যাব-৪, সিপিসি-১, সাভারের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার উজ্জল হোসেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের মৃত মতিন উদ্দিনের ছেলে। র‌্যাবের তথ্যমতে, ফরিদপুরের ভাঙ্গা থানার একটি মাদক মামলায় (নং-৩৫, তারিখ: ২০ এপ্রিল ২০২৩) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(গ) ধারায় আদালত তাকে ১০ বছরের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরের ডিসি লেককে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (৩১ জুলাই) সকালে তিনি নিজ হাতে কচুরিপানা অপসারণে অংশ নেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সাংবাদিকদের তিনি বলেন, ডিসি লেক টাঙ্গাইলের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। পর্যায়ক্রমে পুরো লেক পরিষ্কার করে এটিকে একটি আধুনিক পর্যটনকেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে চর এলাকাকেও বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহর পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে লেকে যেন…

Read More

সিলেট ব্যুরো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।’ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পাটওয়ারী বলেন, ‘সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এইজন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে…

Read More

রাবি প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দীন আম্মারসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৭-১৮ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহী জেলার মতিহার থানা আমলি আদালতে মাহিনের বাবা এমএস আসাদ উজ জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দীন আম্মার, রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব, তথ্য ও গবেষণা উপ-সম্পাদক সিফাত আবু সালেহ, শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম, শহীদ হবিবুর রহমান হল সংসদের ভিপি আহসান উল্লাহ…

Read More

বরগুনা  প্রতিনিধি  বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও চোরাই মালামালসহ দুই নারীকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্স এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপি এম-সেবা)। তিনি বলেন, বুধবার (২৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার এক পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় মোসা খাদিজা ও মোছা. মরিয়ম নামে দুইজনকে গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানার একটি চৌকস দল। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের আইন মেনে চলা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসরের ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি সরদার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে…

Read More

নীলফামারী প্রতিনিধি: ‘শিক্ষার গুণগত মানোন্নয়নে ক্ষেত্রে আধুনিক অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা আছে’-বলেছেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক এবং নীলফামারী-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বৃহস্পতিবার (৩০ জুলাই) নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজে মসজিদ ও নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সোহায়েল পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেলা আক্তার রানু, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, রংপুর অঞ্চলের মাধ্যমিক ও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলার বিভিন্ন হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতামূলক মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, শান্ত টাঙ্গাইল জেলার অপরাধ জগতের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে শান্তর নির্দেশনায় তার সহযোগীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় গাছের গুঁড়ি, লাকড়ি ও গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে নাশকতা চালায়। এতে যান চলাচল বন্ধ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের বিরুদ্ধে নিজ কার্যালয়ে বসে মদ কেনার জন্য অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক তার কার্যালয়ে বসে কথোপকথনের এক পর্যায়ে মানিব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে একজনের হাতে দিচ্ছেন। অভিযোগ অনুযায়ী, ওই অর্থ কেরু অ্যান্ড কোম্পানির মদ কেনার উদ্দেশ্যে দেওয়া হয়। ভিডিওতে বিভিন্ন ধরনের মদ নিয়েও আলোচনা করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের…

Read More