
নীলফামারী প্রতিনিধি:
‘শিক্ষার গুণগত মানোন্নয়নে ক্ষেত্রে আধুনিক অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা আছে’-বলেছেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক এবং নীলফামারী-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজে মসজিদ ও নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সোহায়েল পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেলা আক্তার রানু, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. গোলাম মাজেদ প্রমুখ।
বক্তারা এলাকার শিক্ষা বিস্তারে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজতীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন।