- ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা
- খামারের পাশে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
Author: admin
বিনোদন ডেস্ক চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) কাছে হস্তান্তর করা হয়েছে। ডনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, ‘সালমান আমার সন্তান। সে আমার বুকের মধ্যে আছে, থাকবে। তাকে হত্যা করা হয়েছে। আর সালমান হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই ডন। শুধু তা-ই নয়, সালমানের মৃত্যুর পর সে আমাকে নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলের নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। আজ সে গ্রেপ্তার হয়েছে। সব…
ভোরের বাংলা নিউজ ডেস্ক শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাতে চীনের পূর্বাঞ্চলে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে সাংহাইয়ের বাসিন্দারাও রয়েছেন। খবর বিবিসির। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে টাইফুনটি। তখন এর বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় এক ঘণ্টা পর ওয়েনঝৌ শহরের কাছেও আঘাত হানে ঝড়টি। টাইফুনের কারণে পূর্ব চীনের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শুধু সাংহাইয়েই প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে চীনা কর্তৃপক্ষ এর আগে সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করেছিল। তবে সোমবার (১০ আগস্ট) সকালে টাইফুনটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। তবে ঝড়টি এখনো…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৬২.২৫ শতাংশ। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শাতংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পাসের হার তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। মন্ত্রী জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। এর মধ্যে…
মাগুরা প্রতিনিধি মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার ৯ আগস্ট সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সদস্য্যদের সম্মতিতে মাগুরা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মটর সাইকেল মোবাইল ফোন নিষিদ্ধ এবং ছাত্রছাত্রীরা রাত ৮ টার পরে বাইরে থাকার উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গ্রহন করা হয়। যা অবিলম্বে কার্যকর করান হবে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, মাগুরা পৌরসভার প্রশাসক আলী আহমেদ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সভাপতি চেম্বার অব কমার্স আকতার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক …
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা বরিশালের উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সানুহার-ধামুরা-সাতলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। সড়কের অসংখ্য গর্ত, খানাখন্দ ও কাদাপানির কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। দ্রুত কাজ শুরু না হলে কঠোর কর্মসূচির ঘোষণা। রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় ‘সড়ক সংস্কার…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পূর্বনির্ধারিত এ বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। রোববার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক অনুষ্ঠিত হলো। গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুজন সিনিয়র সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, বুধবার (১২ আগস্ট) দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি দলের মহাসচিব পদেও রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেড় যুগের বেশি সময় পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। এখন দলের শীর্ষ নেতৃত্ব চাইবে এমন একজনকে রাষ্ট্রপতি করতে, যিনি রাষ্ট্রের সংকটময় মুহূর্তে শক্ত হাতে হাল…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন ও পাশের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাদক-অপরাধবিরোধী সচেতনতামূলক সভা ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাওলানা আজিজুল হক, মোক্তার হোসেন মল্লিক, ইসকান্দার সরদার, কামাল তালুকদার, সবুজ হাওলাদার, মশিউর রহমান, সাংবাদিক মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর ক্ষতিকর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। মাদকাসক্তি থেকে তরুণ…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদেরকে ‘ম্যানার শেখানোর’ নামে চরম মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ময়লা পানি মুখে আটকে রাখা, জোর করে নাচানো, মধ্যরাতে ক্যাম্পাসে আটকে রাখা, নির্মাণাধীন ভবনের ছাদে উঠে ছবি ও ভিডিও ধারণের নির্দেশ দেওয়া, এমনকি এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার মতো গুরুতর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ১৬ জন শিক্ষার্থী বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগের মধ্যে রয়েছে—ময়লা পানি মুখে নিয়ে আটকে রাখা, সামনাসামনি দাঁড় করিয়ে ১০ ধরনের হাসি দিতে বাধ্য করা, বারবার পরিচয় দিতে বাধ্য করা, অশ্লীল বাক্য বলিয়ে ভিডিও ধারণ, জোর করে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন আদিবাসী উন্নয়ন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়নেশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…