- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ান। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সিইসি এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে চলন্তবাসে আগুনের ঘটনায় করা মামলায় কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনিরুজ্জামান খান মনুজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুজ্জামান খান মনুজ উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের প্রচার সম্পাদক। জানা গেছে, ২০২৫ সালের ১২ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় চলন্তবাসে অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরদিন ১৩ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা হয়। এ মামলায় কৃষক শ্রমিক জনতালীগের নেতা মনিরুজ্জামান খান মনুজের বিরুদ্ধে সন্দেহভাজন হিসেবে অভিযোগ আনা হয়। গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু…
প্রতিনিধি : “তোমার আকাঙ্ক্ষা হোক আকাশ ছোঁয়া” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণমালা শিক্ষাকুঞ্জের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সকাল ১০টায় শহরের টাইম স্কয়ারের চার তলার হল রুমে প্রধান অতিথি ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে রিফাত পারভিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা। বিশেষ অতিথি নওগাঁ জেলা পুষ্টিবিদ তামান্না ইসলাম তন্নী, রুমিয়া নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান, মুরাদ হোসেন, নওগাঁ জেলা মাল্টিপারপাস কোন…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা দলের ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোসা. মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোসা. শাকিলা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসা. সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার, প্রচার সম্পাদক সামিহা আক্তার এবং দপ্তর সম্পাদক রুহানা আক্তার। নবগঠিত কমিটির সভাপতি মোসা. মাহমুদা বেগম বলেন, “রাজাপুর উপজেলা মহিলা দলকে আরও…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) আওতায় বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত এমওপি সার দোকানে বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের সার দোকানে কেন বিক্রি হবে? এ নিয়ে কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলার গোপালপুর বাজারের ‘মইন উদ্দিন ট্রেডার্স’ নামের একটি দোকানে (২০ আগস্ট) বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। অভিযান সূত্রে জানা যায়, উপজেলা সদরের গোপালপুর বাজারের ‘মইন উদ্দিন ট্রেডার্স’ নামক দোকানে দীর্ঘদিন ধরে গোপনে বিনামূল্যে বিতরণের জন্য…
স্পোর্টস ডেস্ক নেদারল্যান্ডসের ওয়াজেনার স্টেডিয়ামে হকি বিশ্বকাপে আর্জেন্টিনা ৭-১ গোলে বিধ্বস্ত করল নিউজিল্যান্ডকে। গতকাল (২০ আগস্ট) ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের পুল ‘এ’-র এই ম্যাচে জয়ী হয়ে পরের ধাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ১২ মিনিটে কেন রাসেলের গোলে ১-০ লিড নেয় তারা। এরপর শুরু হয় আর্জেন্টিনার একের পর এক আক্রমণ। তবে প্রথম কোয়ার্টার শেষে ব্যবধান ধরে রাখে নিউজিল্যান্ড। তবে পরের তিন কোয়ার্টারে আর্জেন্টিনার আক্রমণের সামনে পুরোপুরি ভেঙে পড়ে নিউজিল্যান্ড। একের পর এক আক্রমণে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে রাখে। নিউজিল্যান্ডের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে একের পর এক আক্রমণ শানায়। ম্যাচে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোল—দুই ক্ষেত্রেই দুর্দান্ত দক্ষতা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের পেজে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে এবং দেশের জনগণের কল্যাণে আরও এগিয়ে যাবে। পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক গতি তৈরি হওয়ায় তিনি স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সিইসি এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। এরপর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে নিখোঁজের চার দিন পর মফিজুল ইসলাম (৪০) নামে এক দিনমজুরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মফিজুল ইসলাম হরিণদিয়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে মফিজুল ইসলাম বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার…
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আহত শিশুর নাম রেজওয়ান আহম্মেদ। সে উপজেলার মধুপুর গ্রামের ময়েন উদ্দীন প্রামানিকের ছেলে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে রেজওয়ান। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে শিশুটির পরিবার নওগাঁ-৬ আসনের সংসদ সদস্যের কাছে আর্থিক সহায়তা চায়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এমপির নির্দেশে রাণীনগর উপজেলা বিএনপি সহায়তার হাত বাড়ায়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন শিশুটির মায়ের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।…