- নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাগরপুরে গ্রেপ্তার
- সরকারি আবুল কালাম কলেজে বর্ণাঢ্য নবীন বরণঃ মাদকমুক্ত ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ
- টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
- বিএনপি অকৃতজ্ঞ দল: গোলাম পরওয়ার
- কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা
- গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই একমাত্র সমাধান: প্রধানমন্ত্রী
- কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনা ও জাবালে সুরের গুহার প্রসঙ্গ তুলে ধরে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরাবিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে তিনি বিপদের সময় আল্লাহর ওপর ভরসা, ধৈর্য ও সতর্ক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেছেন। শনিবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘হতাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ সুরা সুরা আত-তাওবার ৪০ নম্বর আয়াতটি তুলে ধরে এরপর তিনি এর সঙ্গে জড়িয়ে থাকা জাবালে সুরের ঐতিহাসিক ঘটনার বর্ণনা করে পোস্টে লেখেন, কুরআনের এই একটি আয়াতের সঙ্গে…
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটক ৬ জন হলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, চর সোনাকুড়ের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, রমজান আলীর ছেলে হৃদয় খান ও মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ। এর আগে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তারা ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীর মধ্যে ফেসবুকে পাল্টাপাল্টি অভিযোগ ও স্ক্রিনশট প্রকাশের হুঁশিয়ারি ঘিরে আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তারা। এ নিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও নানা মন্তব্য দেখা গেছে। রাজশাহী কলেজ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া এক ফেসবুক পোস্টে প্রীতি চৌধুরীকে উদ্দেশ্য করে অভিযোগ করেন, তিনি ছাত্রলীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ সময় পিয়া রাজশাহী কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রসিক দত্তের সঙ্গে প্রীতির সম্পর্ক নিয়েও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেয়ার পরও বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। তিনি এ সাফল্যের পেছনে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধির মডেলকে কৃতিত্ব দেন তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় থাকে। তবে ভালো খবর হলো, অতীতের মতো এবারো কঠিন সময়ে দায়িত্ব নিয়েও আমরা অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছি। শনিবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: রাজস্ব ও মুদ্রানীতির প্রেক্ষিত এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ স্বাগত বক্তব্য দেন এবং…
কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে জুম্মার নামাজের সময় এলাকার মানুষের ব্যস্ততার সুযোগ নিয়ে মাইক্রোবাসে করে ছাগল চুরির অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ইকড়া মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) ও ওমর ফারুক (৭)। সম্পর্কে তারা মা, ছেলে ও নাতি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুম্মার নামাজের সময় অধিকাংশ মানুষ ব্যস্ত থাকায় নির্জনতার সুযোগ নেয় সংঘবদ্ধ চক্রটি। সাধারণ মানুষের সন্দেহ এড়াতে তারা পরিবার…
মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবৃত্তি,নৃত্য,সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় নবগঙ্গা সাহিত্য গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা জাসাসের আহ্বায়ক এ্যাড.আ. ন. ম কাজী…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ‘বার্তা সম্পাদক ফোরাম’ বরিশালের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সাবেক আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়া শাহীন (দৈনিক বরিশাল প্রতিদিন)-এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বেলায়েত বাবলু। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়া শাহীন নতুন কমিটি ঘোষণা করেন।…
হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাজিব হোসেন আহ্বায়ক, রাকিবুল ইসলাম রেইন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং জাহিদ হাসানকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত এই কমিটির ২১ সদস্যের বাকিরা হলেন, যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আরিফ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিকুজ্জামান মিশু, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান আবীর, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য আশিক শাহ, মোসলেম…
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি, আলোচনা সভাসহ স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রিড়া প্রতিযোগিতা, জলাশয়ে মাছ অবমুক্ত করণ, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সন্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।শনিবার সকাল ১০টায় সুসজ্জিত ঘোরার গাড়ী ও বাদ্যসহ বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর র্যালি শেষে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত…
কালাই প্রতিনিধি জয়পুরহাট জেলার কালাই উপজেলার ৪ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক আব্দুল আলিম। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটার, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। গণসংযোগকালে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের সাথে আলাপকালে সহকারী অধ্যাপক আব্দুল আলিম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা…