
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের গোপালপুরে ৩৩৭ পিস ইয়াবাসহ রনি নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার চর আমিল এলাকায় ওমর ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেনেরচর এলাকার যুব সমাজের সদস্যরা প্রথমে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের বিষয়টি গোপালপুর থানা পুলিশকে জানান। পরে পুলিশ ও স্থানীয় যুবকদের যৌথ অভিযানে রনিকে আটক করা হয়।
আটক রনি চর আমিল এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গোপালপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।