
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী টাঙ্গাইল ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বার্ষিক পরিদর্শন উপলক্ষে টাঙ্গাইলে পৌঁছালে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। পরে পুলিশ অফিসার্স মেস, টাঙ্গাইল প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি ট্রাফিক অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
পরিদর্শন শেষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা এবং ট্রাফিক অফিসের কর্মকর্তা ও সদস্যরা।