- আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
- ঘাটাইলে শ্রেষ্ঠ সমবায়ী হলেন এনায়েত করিম
- অন্য সুন্দরীদের পেছনে ফেলে যেভাবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি
- উজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত
- কোটচাঁদপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
- পলাতকদের দেশে এসে মামলার মোকাবিলা করা উচিত: শেখ রবিউল আলম
- সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী
- রাজাপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং উদযাপন
- কেশবপুরে খাদ্য সংকটে কালোমুখো হনুমান
Author: admin
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঙ্গুরিয়া খানবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু। উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ফয়জুল হক সুমন, উজিরপুর পৌর মহিলা দলের সভাপতি মোসা. মাকসুদা আক্তার শিল্পী, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন…
শেখ ফয়সাল আহমেদ সাধারণত কোন সরকারি কর্মচারী বা কর্মকর্তা কোন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে প্রাথমিক তদন্ত প্রমাণিত হলে তাকে বিভিন্ন শাস্তির মুখে পড়তে হয় কিন্তু গণপূর্ত অধিদপ্তরে একজন প্রকৌশলীর ক্ষেত্রে ঘটেছে উল্টো। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব যার চাকরি জীবনের পুরোটা সময় জুড়েই রয়েছে শুধু অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাৎ সহ নানা অপরাধের গল্প। সাদ মোহাম্মদ আন্দালিব যেন গণপূর্ত অধিদপ্তরের অঘোষিত সম্রাট, এত অভিযোগ থাকার পরও ঢাকায় গুরুত্বপূর্ণ পোস্টিং পেয়ে বসে আছেন বহাল তবিয়তে। গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাদ মোঃ আন্দালিব ২৭তম বিসিএস গণপূর্ত ক্যাডারে ২০০৮ সালে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। অভিযোগ রয়েছে কর্মজীবনের শুরুতেই জড়িয়ে পড়েন নানা…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে এক বিশালাকার টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। গত ১৪ অক্টোবর (বুধবার) বিকেল ৩:৩০ মিনিট থেকে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত পাথরের ৭টি স্থান (সাইট) থেকে আনুমানিক ২৫,০০০ (পঁচিশ হাজার) সিএফটি পাথর এবং পাথর ভাঙার কাজে ব্যবহৃত ৫টি মেশিন জব্দ করা হয়। এ ছাড়া অবৈধ পাথর পরিবহনের সময় ৪০০ সিএফটি পাথরসহ ১টি ট্রাক আটক করা হয়েছে। এ বিষয়ে ডিমলা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানটি সফলভাবে পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: ইমরানুজ্জামান। অভিযান…
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি; শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের হাত ধরে প্রকৃতিতে এসেছে উৎসবের আমেজ। এরই মধ্যে ঘনিয়ে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে নেত্রকোনার ৫৪৬টি পূজা মণ্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। রংতুলি হাতে মাটির প্রতিমায় শেষ আঁচড় দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ইতোমধ্যে গত ১০ অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র এবার শুরু হয়েছে দিন গণনা। আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মহাষষ্ঠী পূজায় দেবী বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের নাগরপুরে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল মান্নান (৬২)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন বাহির শিমুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যা ৭টা থেকে ১ জুলাই সকাল ১১টার মধ্যবর্তী কোনো এক সময়ে নাগরপুর উপজেলার বিন্নাওঝা এলাকার একটি পাটক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মরদেহ পাটক্ষেতে লুকিয়ে রাখা হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ‘ফ্যামিলি কার্ড’ খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “প্রান্তিক ও নির্দিষ্ট জনগোষ্ঠীর সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা এবং সমাজসেবামূলক সেবাসমূহ প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে এই ‘ফ্যামিলি কার্ড’ খানা তথ্য…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ও সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান লিখন, উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মো. রফিকুজ্জামান লিটন এবং পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. কামরুজ্জামান মিঠুর পিতা আলহাজ্ব মো. আক্তারুজ্জামান হাকিম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উজিরপুর পৌর সদরের পরমানন্দসাহা নিবাসী নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি কর্মজীবনে প্রাণিসম্পদ বিভাগের একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর সংবাদে পরিবারসহ পুরো উজিরপুর…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কোটচাঁদপুর পৌরসভার দুধসরা স্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌর ফাঁড়ির ইন্সপেক্টর বিধান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চার নারীসহ পাঁচজনকে আটক করা হয়। । আটকৃতরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের রাজিয়া (৩৭), চুয়াডাঙ্গার দর্শনা থানার আকুন্দবাড়িয়া গ্রামের তাজ নাহার (৪৫), মহেশপুর উপজেলার মইলবাড়িয়া গ্রামের মাহফুজা (২৭) এবং দর্শনার আকুন্দবাড়িয়া গ্রামের জান্নাতুল ফেরদৌসী লামিয়া (২০)। এবং ঝিকির পোতা(মহেশপুর) গ্রামের জিয়াউর রহমানের ছেলে নাসিম রাজা (২৬) পুলিশের ভাষ্য…
ছবি সংগ্রহীত আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাদে স্থাপন করা হয়েছে সৌর প্যানেল। এসব প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণ হচ্ছে। ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের অভিজ্ঞতা ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরেছেন আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন। বিশ্ব মান দিবস উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং…
নেয়ামুল হক মিয়া,গৌরনদী,(বরিশাল)। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। স্বজন ও সফরসঙ্গীদের বরাতে জানা গেছে, বুধবার ভোরে টাঙ্গুয়ার হাওরে একটি বোটে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনিরুজ্জামান। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনিরুজ্জামান বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে। তিনি গৌরনদী পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। মনিরুজ্জামানের সফরসঙ্গী ও আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার মুঠোফোনে জানান, গত ১২ অক্টোবর গৌরনদী ও আগৈলঝাড়ার প্রায়…