
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ‘ফ্যামিলি কার্ড’ খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “প্রান্তিক ও নির্দিষ্ট জনগোষ্ঠীর সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা এবং সমাজসেবামূলক সেবাসমূহ প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে এই ‘ফ্যামিলি কার্ড’ খানা তথ্য সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ইউনিয়ন সমাজকর্মী মো. আশিক রায়হান ও সুজাত আলী, মহিষমারা ইউনিয়নের প্রশাসক মহিউদ্দিন, ফ্যামিলি কার্ডের সুপারভাইজার মো. কামরুল হোসেন, মহিষমারা ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হোসেন, মহিষমারা ইউনিয়ন যুবদলের মুকুল সরকার এবং মহিষমারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসন এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।