Author: admin

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে বিদ্যালয় কতৃক আয়োজিত এই নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান, সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, মছিহুর রহমান, একাদশ শ্রেনীর শিক্ষার্থী ইশিকা ইসলাম নিহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  হাবিবুর রহমান।#

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনসেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সারোয়ার রিজভী, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের উজিরপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উজিরপুর উপজেলা পরিষদের সামনে প্রধান সড়ক থেকে উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবুর নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, সাধারণ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‎টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‎বুধবার ( ২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে সঠিকভাবে হাত ধোয়ার নানা দিক তুলে ধরে আকর্ষণীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।‎অন্যনের উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ইমরান হোসেন, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা খাইরুল আলম, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা রাজিব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে একেকজন অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টোকিও‘র ‘হোটেল নিউ ওতানি’র হলরুমে বাংলাদেশ কমিউনিটির জাপান এই মতবিনিময় সভার আয়োজন করে। যেখানে প্রবাসী বাংলাদেশিদের কয়েকজন তাদের অভিমত তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। এর আগে প্রধানমন্ত্রী ও অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রবাসীরা করতালি দিয়ে স্বাগত জানান। প্রবাসীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলোসহ বিভিন্ন মাধ্যমে শিশুদের গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণে নানা উদ্যোগ, বন্ধ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত করে সংস্থাটির সব দায়িত্ব এককভাবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহা. মনিরুজ্জামানকে দেওয়া হয়েছে। গত সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬ এর ধারা ৪২ (খ) অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের অপসারণকালীন সময়ের জন্য বোর্ডের সকল দায়িত্ব বর্তমান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুহা. মনিরুজ্জামানকে প্রদান করা হলো।’ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তাহলিমা শিরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।…

Read More

ঠাকুরগাঁও প্রতিনিধি রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। তবে নির্বাচনের আগেই আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং বাকি ৭০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভোটগ্রহণ ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বুধবার (২৮ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা সংক্রান্ত এসব তথ্য জানানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৪৩টি ঝুঁকিপূর্ণ। রুহিয়া এলাকার ৩৩টি কেন্দ্রের মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপের মুখে ফেলে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘ। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে গঠিত জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের এক প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।  সোমবার (২৬ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার কমিটির কাছে পেশ করা ওই প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রলোভন ও জোরজবরদস্তির মাধ্যমে ১৮ থেকে ৬০ বছর বয়সী বিদেশি নাগরিকদের রুশ সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে মস্কো। এদের বড় একটি অংশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, প্রান্তিক ও কম শিক্ষাগত যোগ্যতার সুযোগ নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বিভিন্ন দেশে সক্রিয় ট্রাভেল…

Read More

কুয়াকাটা (পটুয়াখালী সমুদ্রের ধারে পাঁচতারকা হোটেল। সঙ্গে কটেজ, সুইমিং পুল, জিম ও জামে মসজিদ। প্রচারে দাবি, এটি দেশের প্রথম শরিয়াহসম্মত বা ‘হালাল’ পর্যটনকেন্দ্র। বিনিয়োগের সুযোগ মাত্র চার লাখ টাকা থেকে। বিনিয়োগকারীদের জন্য বছরে নির্দিষ্ট সময় বিনামূল্যে থাকার সুবিধা। বছর শেষে মুনাফার ভাগ পাওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। কুয়াকাটায় এমনই এক পর্যটন প্রকল্পের নাম ‘ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট’। তবে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রকল্পটির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে এ পদক্ষেপ নেওয়া হয়। নির্মাণস্থলে নিষেধাজ্ঞার ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপনাটি নির্মাণ করায় এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রামে বালু নিয়ে পূর্ব বিরোধের জেরে মো. ইউসুফ নামের এক জামায়াতে ইসলামীর কর্মী এবং ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কুমিল্লায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত ইউসুফ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত গ্রামের বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি ইসলামী সংগীত শিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। সাম্প্রতিক সময়ে জীবিকার প্রয়োজনে মোটর সাইকেল রাইডার হিসেবে কাজ করতেন তিনি। জানা যায়, বালু নিয়ে ফারিহা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের পক্ষের লোকজনের…

Read More