
কেশবপুর প্রতিনিধি : কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আবু শরাফ সাদেক অডিটোরিয়ামে বিদ্যালয় কতৃক আয়োজিত এই নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান, সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, মছিহুর রহমান, একাদশ শ্রেনীর শিক্ষার্থী ইশিকা ইসলাম নিহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান।#