Author: admin

কুমিল্লা ব্যুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যার ঘটনায় ফাহিম আহমেদসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ। এর আগে তুহিন ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতীম। এরপর সে আর বাসায়…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ‎টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী (মধু পালবাড়ী) এলাকায় আরিফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, মারধর ও গাছ কাটাসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ‎অভিযোগকারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মধু পালবাড়ী এলাকার মৃত শাহ আলীর ছেলে আরিফের বিরুদ্ধে প্রতিবেশীদের জমি দখলের চেষ্টা ও বিরোধকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ‎স্থানীয় রইচ উদ্দিন মেকারের পরিবারের সদস্যদের অভিযোগ, জীবিত অবস্থায় রইচ উদ্দিন তার স্ত্রীকে ৫ শতাংশ এবং একমাত্র মেয়ে রোমানাকে ৮ শতাংশ জমি লিখে দেন। পরে রইচ উদ্দিন…

Read More

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা আমলসার বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে একটি দোকান ঘর থেকে ১১ জুয়ারীকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সামগ্রী ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, আমলসার গ্রামে একটি দোকানে দীর্ঘদিন ধরে জোয়ার আসর বসায় একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জুয়ার খেলার সংশ্লিষ্টতার সাথে জড়িত অপরাধে তাদের আটক করা হয়। এ সময় ঘটনার মুলহতা মোকাদ্দেস ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে দোকান ঘর থেকে থেকে জুয়া খেলার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আফাজ উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. রেশমা আনাম রোজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও মধুপুর…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা কেউ এসেছেন কয়েক দশক পর, কেউ ফিরেছেন প্রিয় শিক্ষাঙ্গনের চেনা আঙিনায়। কারও চোখে পুরোনো দিনের স্মৃতি, কারও কণ্ঠে সহপাঠীদের হারানো সময়ের গল্প। বয়সের ব্যবধান ভুলে এক কাতারে দাঁড়িয়ে যেন ফিরে গেলেন সেই সোনালি দিনগুলোতে। প্রাণের টানে স্মৃতির আঙিনায় মিলিত হলো সরকারি সা’দত কলেজের ইতিহাস পরিবারের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকরা। টাঙ্গাইলের সদর উপজেলায় সরকারি সা’দত কলেজের শতবর্ষ এবং ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের এ আয়োজনে ১৯৬৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশ নেন। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী, শিক্ষক ও শিক্ষাঙ্গনের মানুষের সঙ্গে দেখা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ৬৩ লাখ টাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। এ অর্থ পৌরসভার রাজস্ব খাত থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এই উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে নিয়মবহির্ভূতভাবে ঠিকাদার নির্বাচন করা এবং অধিকাংশ কাজ না করেই কাজ সম্পন্ন দেখানোর অভিযোগ উঠেছে। জানা যায়, পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে অধিকাংশ টাকা কাজ না করেই আত্মসাৎ করা হয়েছে। পৌরসভার একটি সূত্র জানায়, চলতি বছরের পহেলা বৈশাখ টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে রোড মার্কিং, রাস্তা মেরামত, পৌর উদ্যানের ইটের সলিং’সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। এর মধ্যে জেলা সদর রোডের…

Read More

অনলাইন ডেক্স  রাজধানী কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা। তিনি বলেন, দুই নম্বর প্ল্যাটফর্মের নির্জন স্থানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, বিষয়টি শনাক্তের চেষ্টা করছি। প্ল্যাটফর্মে টহল জোরদারের কথা জানিয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার বলেন, ‘আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরো জোরদার করছি। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’ এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার…

Read More

অনলাইন ডেক্স  রাজধানীর মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় ইউলুপের কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার উপ-পরিসর্শক (এসআই) হাসানুর। তিনি বলেন, ‘এটি স্টাফ বাস ছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে তা জানা যায়নি।’ এর আগে, মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর মিরপুর ১ নম্বর মোড়ে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। তবে মিরপুর থানার ওসি হাফিজুর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উৎসাহ দেওয়ায় বদলি করা হয়েছে নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানুকে। পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে এই শাস্তির মুখে পড়তে হয়। ঘটনাটি শুরু হয় যখন বুশরা বানু এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে তিনি জানান, পিএইচডি শেষ করে এবং সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফেরার পর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করেছিল। বই ও মক টেস্টের মতো নানা সুবিধার কথা বলে তিনি অন্য শিক্ষার্থীদেরও সেই একাডেমি থেকে সাহায্য নিতে বলেন। কিন্তু ভিডিওর শুরুতেই তিনি ইসলামিক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন। প্রতি বছর ৫ অক্টোবর সারাদেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়ে থাকে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে দিবসটি একযোগে উদযাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালায়…

Read More