
কেশবপুর (যশোর)প্রতিনিধি
১ নভেম্বর ২০২৬, রবিবার কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০ যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মো মোঃ মোক্তার আলী। উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোরের জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, যুব সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবসে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি পালিত হয়।#
কেশবপুরে সংসদ সদস্যের প্রতিনিধি মনোনীত হলেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান
আলমগীর হোসেন কেশবপুর (যশোর )প্রতিনিধি।
কেশবপুরে জনস্বার্থবিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন আকরাম খান। তিনি সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।#