Author: admin

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুলের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অফিসের অর্থ আত্মসাৎ, দায়িত্বে অবহেলা ও ইচ্ছেমতো অফিস করার অভিযোগ উঠেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোটচাঁদপুরে যোগদানের পর থেকেই এসব অভিযোগ চলে আসছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল নিয়মিত অফিস করেন না। অনেক সময় বেলা ১১টার দিকে অফিসে এসে দুপুর ১টার মধ্যেই চলে যান। আবার অফিসে খোঁজ নিতে গেলে তাকে জেলা কার্যালয়ে থাকার কথা জানানো হয়। তবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবর্ষ পালন উপলক্ষে রণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। সঙ্গীত পরিচালক ইউসুফ মজুমদার ও সাংবাদিক শাহিন মিয়ার যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী বেলাল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, তেরটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি: ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাব ভবন দখলের ঘটনায় নির্বাহী কমিটি এবং সাধারণ সদস্যদের যৌথ সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সোমবার সন্ধ্যায় শহরের একটি কক্ষে এ সভা করা হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে দখলকৃত প্রেসক্লাব পুনরুদ্ধারে প্রশাসনকে ৪৮ ঘন্টা সময় দেয়া হয়। না হলে সাংবাদিকরা রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান সভায় সভাপতিত্ব করেন। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাই মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের সদস্যরা। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হত্যা মামলার আসামি আতিকুর রহমান রিপন ওরফে ডিশ রিপন (৫০), সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি জিতেশ সরকার কৌশিক (৩৫) এবং ছিনতাই মামলার আসামি সুমন (২৭)কে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের তথ্যমতে, গত ৮ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া এলাকায় পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে হানিফ খানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মাণাধীন একটি ব্রিজের ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে ঢালাইয়ের কাজ করার অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ঘটনাটি তদন্তে এলজিইডির প্রধান প্রকৌশলীর দপ্তর, টাঙ্গাইল এলজিইডি এবং বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তদন্ত কমিটির সদস্যরা প্রকল্প এলাকায় সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের বক্তব্য ও মতামত গ্রহণ করেছেন। তিনটি তদন্ত কমিটিকেই আগামী তিন…

Read More

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি ‎ ‎চলতি মৌসুমে দীর্ঘদিন ইলিশের দেখা না পেলেও হঠাৎ গভীর বঙ্গোপসাগরে এক জালেই প্রায় ১০০ মণ ইলিশ পেয়েছেন বরগুনার পাথরঘাটার ‘এফবি নাজমা’ ট্রলারের জেলেরা। ‎ ‎বিপুল পরিমাণ মাছ নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফেরে ট্রলারটি। ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হন তারা। ‎ ‎শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখতে পান। মাছের পরিমাণ এত বেশি ছিল যে, জাল থেকে মাছ ছাড়াতেই তাদের হিমশিম খেতে হয়। ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ১০০ মণ…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উম্মে সালমা খানুন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি উজিরপুর উপজেলা ভূমি কার্যালয়ে কর্মস্থলে যোগদান করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যোগদান শেষে উম্মে সালমা খানুন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চান। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Read More

হাতীবান্ধা প্রতিনিধি   মাদকের ভয়াল আগ্রাসন থেকে যুবসমাজকে দূরে রাখা এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় ৬১ বিজিবির ক্রীড়া সামগ্রী বিতরণ করছে। সোমবার হাতীবান্ধা উপজেলার দোয়ানি উচ্চ বিদ্যালয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে অংশগ্রহণের আহ্বান জানান। বিজিবির এমন উদ্যোগ যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Read More

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সড়কে গণহারে ছিনতাইয়ের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া,ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১৩২০টাকা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে গণহারে ছিনতাইয়ের এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। ‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গত বৃহস্পতিবার রাত অনুমান সোয়া ৯টা নাগাদ উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামকস্থানে ছিনতাইকারীরা একে একে অন্তত ৮জনকে মারধর করে ৮টি মোবাইল এবং মোট ২০/২৫হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের মারধরে এসময় বেশ কয়েকজন পথচারী আহত হয়। এঘটনায় উপজেলা বানিয়াপাড়া গ্রামের…

Read More

কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে ও ‘মব’ সৃষ্টি করে প্রেসক্লাব দখল করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুর নেতৃত্বে একদল বহিরাগত এ ঘটনা ঘটায়। হামলায় ৭ জন সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন- প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কেশবপুর প্রতিনিধি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণ পত্রিকার আবদুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক লোকসমাজের জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সহসভাপতি ও সমকালের প্রতিনিধি মোতাহার হোসাইন, নির্বাহী সদস্য ও সময়ের খবরের মেহেদী হাসান জাহিদ, সদস্য ও প্রথম আলোর প্রতিনিধি দীলিপ মোদক এবং দৈনিক করতোয়ার শেখ…

Read More