- সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
- উজিরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
- মধ্যপাড়া খনির খোলা ড্রেনেজ চ্যানেল ঝুঁকিপূর্ণ -স্লাব স্থাপনের দাবি স্থানীয়দের
- সীমান্তে পাচারের সময় বিপুল পরিমাণ পাট ও বাইসাইকেল জব্দ করেছে বিজিবি
- সমালোচনা হতে পারে, তবে অবমাননা নয়: রিজভী
- ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
- মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী সুজন মিয়া
- আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
- টানা ৪ দিন বৃষ্টির আভাস
Author: admin
কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি: ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর বালিয়াডাঙ্গার মকছেদ মোড়ে রেবেকা খানম শিশু কাননে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রেবেকা খানম শিশু কাননের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেবেকা খানম শিশু কাননের প্রধান শিক্ষক শ্রী দিপেন হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা খানম শিশু কাননের পরিচালক জনাব মামুনুর রশীদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জনাব আমিরুল ইসলাম পাটোয়ারী। এছাড়া অনুষ্ঠানে আরিফুল ইসলাম হিরন ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে…
কোটচাঁদপুর প্রতিনিধি: চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন ঝিনাইদহের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক সুমন মিয়া। জাহাঙ্গীর আলম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার কাঠালিয়া গ্রামের শামসুল আলমের ছেলে। জমি নিয়ে বিরোধ, চেক লেনদেনের পর মামলা মামলা সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা আব্দুল আজিজের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে জাহাঙ্গীর আলমের চেক লেনদেন হয়। পরবর্তীতে টাকা নিয়ে বিরোধের জেরে আব্দুল আজিজ ঝিনাইদহের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে মামলা করেন।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজসিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নিতে বলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত আদেশ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এতে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা…
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বা জোয়ারাধার কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছে যুব পানি কমিটি। সংগঠনটির নেতারা বলছেন, নদী সচল থাকা অবস্থায় টিআরএম চালু করা না হলে আগামী এক-দুইটি শুষ্ক মৌসুমের মধ্যেই নদীতে আবারও পলি জমে নাব্যতা কমে যেতে পারে। এতে সম্প্রতি ৪৭৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের সুফলও দীর্ঘস্থায়ী না হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরে উত্তরণের আঞ্চলিক কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলী। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯০-এর…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে সরকারি অর্পিত (ভিপি) সম্পত্তির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় স্থানীয় এক সাংবাদিককে আসামি করার অভিযোগ উঠেছে। মামলার বাদী নিজে ওই আসামিকে চেনেন না বলে স্বীকার করলেও এজাহারে তাঁর নাম থাকায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে। নিহত মাসুদ রানা (৩৫) বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে। গত ১০ সেপ্টেম্বর উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের খোর্দ্দ ভূবন মৌজায় ভিপি জমির দখল নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর…
কেশবপুর ( যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় জলমহল, প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছেরপোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কেশবপুর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরের পুকুরসহ ১৫টি জলাশয়ে মোট ৩৩৩ কেজি মতো বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসসহ সংশ্লিষ্টরা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ পোনামাছ অবমুক্ত করা হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস জানান।
কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস দমন আইনে আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে চেয়ারম্যান থাকাকালে আব্দুল মতিনের বিরুদ্ধে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হয়রানি, পুলিশ দিয়ে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি এবং সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর নিজ দলের এক কর্মী…
নীলফামারী প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক খালেদ বিন তুষারসহ আরও অনেকে। সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র…
লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি : “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?”—এই প্রশ্ন নিয়েই দিন কাটছে হাছনেয়ারা খানমের। স্বামী ও সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ের অভাবে লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তার যাত্রী ছাউনির মেঝেতেই দিন-রাত কাটছে তার ও দুই শিশুসন্তানের। ৩৮ বছর বয়সী হাছনেয়ারা খানম বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। তার স্বামী নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের সুজন শেখ। তাদের তিন সন্তান—১২ বছর বয়সী ছেলে ইয়াসিন শেখ, ৬ বছর বয়সী মেয়ে নুসরাত জাহান রাফি এবং ২ বছর বয়সী মেয়ে আয়শা আক্তার রাফি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্বামী সুজন শেখ স্ত্রী ও সন্তানদের…