
দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে সাবেক উপজেলা চেয়ারম্যান কাওছার আমিন হাওলাদার কে জুতাপেটা করলেন বিক্ষুব্ধ জনতা।
স্থানীয় সূত্রে জানা যায় , সন্ধ্যা ৭টায় দিকে দুমকি নতুন বাজার এলাকায় চায়ের দোকানে চা খেতে আসেন মাল্টা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার , উপস্থিত জনতা তাকে দেখতে পেয়েই জুতা পিটা করেন, পরে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
এ বিষয় কাওসার আমিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদক কে বলেন আমি সন্ধ্যায় দুমকি নতুন বাজার এলাকায় আবুবকর এর চায়ের দোকানে চা খেতে যাই, কিছু বুজে ওঠার আগেই ১০/১২ জন যুবক এলোপাথাড়ি মারধর করে।