
গত ২৩/৮/২৪ ইং তারিখের “দৈনিক সময়ের কন্ঠ” পত্রিকায়, আমার বিরুদ্ধে “খাদ্যপরিদর্শক মাসুদ নিজেই নিজের দূর্নীতির তদন্তের দাবী জানাচ্ছেন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে যে সব তথ্য উপাত্ত সংযোজন করা হয়েছে তাহা সঠিক নয়। কোন কুচক্রী মহল আমার সম্মানহানীর হীন প্রচেষ্টা চালাচ্ছে। উক্ত প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । এবং সঠিক তথ্য প্রচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
মাসুদ রানা
কারিগরি খাদ্য পরিদর্শক
জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর, চাঁপাইনবাবগঞ্জ’