
মোঃ আল ইমরান রুবেল
নিজস্ব প্রতিবেদক
আদালতের রায় উপেক্ষা করে প্রতিপক্ষরা রেকর্ডিয় জমি দখল করায় পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের দরিদ্র বৃদ্ধা ও তার পঙ্গু স্বামী সংবাদ সন্মেলন করেছে।
৩রা সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে পটুয়াখালী অনলাইন প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয় পটুয়াখালী পৌর নিউ মার্কেটের ২য় তলায় উপস্থিত হয়ে ভুক্তভোগী মোসাঃ নুরজাহান বেগম এর পক্ষে তার ছেলের স্ত্রী সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
মোসাঃ নুরজাহান বেগম স্বাক্ষরীত লিখিত বক্তব্যে বলেন, মাটিভাঙ্গা মৌজার বিএস-৬৭২ নং খতিয়ানে পটুয়াখালী জেলা জজের রায় (১১৯/২০০১) অনুযায়ী আমি ২ একর ১০ শতাংশ জমি দখলে বুঝিয়া নেই। এরপর এই খতিয়ান থেকে ১৯৮৭ সালে ৬ শতাংশ এবং ২০১২ সালে ৩১ শতাংশ মোট ৩৭ শতাংশ জমি বিক্রয় করি। যেখানে ১ একর ৭৩ শতাংশ জমি অবশিষ্ট থাকে। ভূমি অফিসের রেকর্ড জরিপের পর ১ একর ৬২ শতাংশ জমি বুঝিয়া পাই। যাহা মাটিভাঙ্গা মৌজার বিএস-৬৭২ নং খতিয়ানের ৫২৩৪, ৫২৩৮, ৫২৮৭, ৫৯০৪, ৫৯০৫, ৫৯১১, ৫৯১২, ৫৯১৪ দাগ সমূহ। আদালতের রায়ের পর থেকে বিবাদীদের বিভিন্ন প্রতিরোধ ও হুমকি ধামকীর পরও এই জমি আমা