
মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ
স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘বাঁধন’ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ইউনিট রাজশাহী জোন, এর স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা বিনামূল্যে সাধারন জনগণের রক্ত পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। বুধবার (১১ই সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন বাঁধন সরকারি কলেজ ইউনিট রাজশাহী জন এর সম্মানিত সভাপতি মোছাঃ লিজা খাতুন।
সরেজমিনে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের পাশে কিছু ব্রেঞ্চ এবং টেবিল নিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য বুথ বসিয়েছেন। সিরিয়াল অনুযায়ী সাধারণ মানুষ এক এক করে আসছেন। স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী সময়ে রক্ত পরীক্ষা কৃত জনগণের হাতে হাতে সনদ স্লিপ ধরিয়ে দিচ্ছেন তারা।
‘একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ” ‘বাঁধন’ নবাবগঞ্জ সরকারি কলেজ ইউনিট (রাজশাহী জোন)” এর বিনামূল্যে রক্ত পরীক্ষা কার্যক্রম কে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন। বুধবার সকাল ৯ টায় শুরু হওয়া এই কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলে। বিপুল পরিমাণে বিভিন্ন পেশার সাধারণ মানুষসহ বিভিন্ন শিক্ষার্থী এবং শিশুদের এ রক্ত পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যায়।
‘মানুষ মানুষের জন্য’ বিখ্যাত এই উক্তিটির সারমর্মকে ধারণ করে বাঁধন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ইউনিট এর ১১ জন স্বেচ্ছাসেবীরা, স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে সাধারণ মানুষদেরকে নিরলস ভাবে সেবা দান করে যাচ্ছে। তাদের এই কার্যক্রমকে স্বাগতম জানিয়েছেন শিশু বয়স্ক থেকে কর্মজীবী সকল পেশার মানুষজন।