
মোঃআল আমিন
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত ও হত্যাচেষ্টার অভিযোগে কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক সহ আওয়ামী লীগের ১৭৪ নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
রবিবার (০৮ সোমবার)
মোঃ লিয়াকত আলী, পিতা – জয়নাল আবেদীন সাং ইটনা বাদী হয়ে ইটনা থানায় মামলাটি করেন।
ইটনা থানার কর্মকর্তা (ওসি) মো: জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ইটনা থানা আওয়ামীলীগ অফিস এর সামনে দিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকের হুকুমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।
এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিক্ষিপ্ত ও ধারালো অস্ত্রের আঘাতে বাদী লিয়াকত আলী সহ অনেকেই আহত হন।