
জামায়াত বাংলাদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল জুলুমের প্রতিশোধ গ্রহণ করবে–নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির
শুক্রবার নওগাঁর ধামইরহাটে জামায়াতের ইউনিয়ন অফিস উদ্বোধন উপলক্ষে পথসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট উপজেলার অন্তর্গত আলমপুর ইউনিয়ন জামায়াতের শাখা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। পরে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বীরগ্রাম চৌরাস্তা মোড়ে আয়োজিত পথসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হাসিনা সরকারের সকল জুলুমের বিপরীতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিশোধ করতে চায় বলে জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, সেক্রেটারি রেজোয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।