
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জামায়াতে ইসলামী কাটাবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ও বিশিষ্ট চিকিৎসক মোঃ আব্দুর রহিম সরকার।
জামায়াতে ইসলামী কাটাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ নুরুন্নবী প্রধান, উপজেলা আমির মাওলানা আব্দুল বারী মিয়া ও উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কাটাবাড়ি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি যুব বিভাগের সভাপতি আবু সাঈদ। এসময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।