
সুলতান আহমেদ
প্রতিনিধি নওগাঁ
নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় প্রায় শতবছর আগে উপজেলার কাশিমপুর রাজবাড়ির রাজা অন্নদা প্রসন্ন লাহেড়ী তার পূর্বাঞ্চলের স্ট্রেট দেখাশুনার জন্য রক্তদহ বিলের দক্ষিণ পাশের রতনডারী খালের উপর একটি কাঠেরপুল নির্মাণ করেন। পরবর্তিতে সেতুটি নষ্ট হওয়ায় জনস্বার্থে ব্রিটিশ শাসন আমলে চুন-শুরকি দিয়ে ওই স্থানে হাতিরপুল ব্রিজটি পুনর্নির্মাণ করা হয়।সেতুটি রাণীনগর রেলগেট থেকে ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
গত ২/৩ বছর আগে হাতির পুল সেতুটি যানবাহন চলাচলের সম্পুর্ণ অযোগ্য হয়ে পড়লে নতুন নির্মিত রাস্তার কাজের পাশাপাশি পুরাতন সেতুটিকে অক্ষুন্ন রেখে ঠিক তার পাশেই নির্মিত হয় নতুন হাতিপুল সেতু।
এই নতুন ও পুরাতন সেতুর সংমিশ্রণের পাশাপাশি এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখতেই ভিড় জমায় হাজার হাজার পর্যটক।
প্রতিদিন বেলা গড়ার সাথে সাথেই বাড়তে থাকে পর্যটকদের ভিড়।শতশত থেকে হাজার হাজার পর্যটক প্রতিদিন উপভোগ করতে থাকে এই নান্দনিক প্রাকৃতিক পরিবেশ।
এ ব্যপারে সাইদ নামের এক পর্যটকের সাথে হলে তিনি জানান, তার বাসা পান্নাথপুর গ্রামে যা এখান থেকে ৫ কিলোমিটার দূরে।কিন্তু সে সুযোগ পেলেই এখানে ছুটে আসেন।এখানকার প্রাকৃতিক পরিবেশ,পাশাপাশি তিনটা সেতু ও পর্যটক বসে আড্ডা দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা থাকায় সে এখানে আসেন।
এছাড়াও পুরোটা ঘুরে আমরা দেখতে পাই একাধিক পর্যটক ছাউনি,বসার সিটিং বেঞ্চ,বিভিন্ন মুখোরুচক খাবারের দোকানও গড়ে উঠছে। স্হানীয় দোনানদার হিমেল জানান এখানে পর্যটন শিল্প গড়ে উঠা সম্ভব, সরকার যদি এখানে নজর দেয় তাহলে এই খালটাকে হাতিরঝিলের মতো করে গড়ে তুলা সম্ভব। যা হবে নওগাঁ জেলার আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র।