
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান , উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল চারটা ১১ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদেন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এর আগে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভ, এবং সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম, শহীদ তাজ উদ্দিন আহমেদ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুছ ছাত্তার জয়সহ
বিভিন্ন অফিসের অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।