
সুলতান আহমেদ
প্রতিনিধি নওগাঁ
আজ সোমবার নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে বিশ্বনবীকে কটুক্তির করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
পূর্বঘোষিত সময় অনুযায়ী সকাল ১০ টা থেকেই নিজ হাতে লেখা বিভিন্ন প্লেকার্ড হাতে মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে হাজির হতে থাকেন শিক্ষার্থীরা। ১০:৩০ মিনিটে ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হলে আত্রাই সেতু হয়ে আত্রাই উপজেলা প্রাঙ্গনে পৌঁছায় এবং সেখান থেকে আবার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এসময় বিভিন্ন প্রতিবাদি স্লোগানে মুখরিত ছিলো মিছিলটি।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন মেহেদী, রিফাত,পলাশ,তারেকসহ আরো অনেকে।
বক্তব্য প্রদানের সময় তারা উল্লেখ করেন সকল মুসলমানের এক হয়ে প্রতিবাদ করতে হবে।
একজন মুসলিম কখনোই নবীজির কটুক্তি মেনে নিবে না।এছাড়াও বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অথচ ভারতে বারবার সাম্প্রদায়িকতা দেখা যায়।বর্তমান বিজেপি সরকারের বিধায়কের কটুক্তি কে সমর্থন করা সেটাই প্রমাণ করে।
উল্লেখ থাকে যে ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি এবং সেই বক্তব্য কে বিজেপি নেতা নিতীশ রানের সমর্থন দেওয়ার পর থেকেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দেশে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ।