
বাকৃবি প্রতিনিধি:
‘বিশ্ব রাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে রাখতে গবেষণার বিকল্প নেই। বাকৃবির সকল শিক্ষকদের ক্লাস, পরীক্ষার পাশাপাশি গবেষণায় আরও মনোনিবেশ করতে হবে। আজকের গবেষণা প্রকাশনী প্রণোদনার পিছনে উদ্দেশ্যই হলো শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করা। শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করতে বাউরেসের ভূমিকা রাখতে হবে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজিত আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার জন্য গবেষকদের প্রণোদনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) আয়োজনে
৪৩জন শিক্ষকদের মাঝে গবেষণা প্রবন্ধ প্রকাশনার জন্য
প্রণোদনা দেওয়া হয়।
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম।
