
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৪ নভেম্বর ২০২৪ বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ এর হল রুমে বাংলাদেশ জাতিয়তাবাদি ছাত্রদল এর সাধারণ শিক্ষার্থীদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতিয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীব এবং বাংলাদেশ জাতিয়তাবাদি ছাত্রদল জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোশাররফ সিদ্দিকি, সিনিয়র যুগ্ম-সাধারণ মো : তৌহিদ নাসিরুল্লাহ, বকশিগঞ্জ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজীব বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি আমরা জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের মাধ্যমে আগামীর রাষ্ট্র নায়কের কাছে পৌছে দেব।
উক্ত সভায় বকশিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জনাব , আমরা সকলে মিলে এক সাথে দেশ কে গুছিয়ে তুলব। এছাড়াও সকল শিক্ষার্থী আমাদের ভাই বোন আমরা তোমাদের পাশে সব সময় আছি এবং ভ্যবিষৎ এ থাকব।
যদি কোন শিক্ষার্থী ভত্তি হতে না পারে, বই কিনতে না পারে তাহলে আমরা তাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা সকল মেধা শহীদ এর হত্যার দাবি জানান। এছাড়াও বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কে ডিগ্রি থেকে অনার্স এ চালু করার জন্য জোড় দাবি জানান। শিক্ষার্থীরা তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি চর্চার জন্য যেন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় সেই দাবি জানান, শিক্ষার্থীরা আরো বলেন আমরা আমাদের দেশীয় সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য কে তুলে ধরব বিশ্বে মাঝে।
সভার সমাপনি বক্তব্যে জনাব রিসালাত ইসলাম সজীব (যুগ্ম-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ জাতিয়তাবাদি ছাত্রদল) জানান আপনাদের সকল দাবি আমরা জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের মাধ্যমে আগামীর রাষ্ট্র নায়কের কাছে পৌছে দেব।
মতবিনিময় সভার শেষে কলেজ ক্যাম্পাস এ নিম গাছ রোপন এবং ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এর উদ্ভোদন করেন।
মো : নুর আল জান্নাত ( শাকিল)
ক্যাম্পাস প্রতিনিধি
বকশিগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ।
