
সুলতান আহমেদ।
প্রতিনিধি(নওগাঁ)
২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির আওতায় চলতি মৌসুমে এবার আত্রাই উপজেলার ০৮ টি ইউনিয়নে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ইতোমধ্যে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করেছে আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: জাহিদ হাসানের সাথে কথা হলে তিনি জানায়, আত্রাই উপজেলায় এ বছর ৭ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গতবারের চেয়ে ৯০০ হেক্টর বেশি।
এবং উৎপাদিত সরিষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লক্ষ ১৭ হাজার মেট্রিক টন।
প্রণোদনা প্যাকেজে প্রতিটি কৃষক পাচ্ছেন ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি এবং ১ কেজি সরিষা বীজ।
গত ২১/১০/২০২৪ তারিখ থেকে শুরু হওয়া এই প্রণোদনা প্যাকেজ বিতরণ চলমান রয়েছে।
এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান জানান সরকার কৃষকদেরকে সরিষা চাষে বেশি বেশি উৎসাহিত করার জন্য প্রণোদনা দিচ্ছে, কৃষক যদি বেশি বেশি সরিষা চাষ করে তাহলে দেশে ভোজ্য তেলের অনেকটা সংকট নিরসন হবে এবং ভোজ্য তেলের আমদানী কমিয়ে দেশে উৎপাদিত দেশি স্বাস্থ্যকর এই সরিষা তেলের ব্যবহার বৃদ্ধি করা সম্ভব।