
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর।
মেহেরপুরের গাংনীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২-জন বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন-জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক চাদের ছেলে ও কুষ্টিয়া ইসলামীয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সিয়াম হােসেন (১৮) এবং একই গ্রামের সােহরাব হােসেন সেন্টুর ছেলে আব্দুল আল বাকী (১৮)। বাকী একই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৪-টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা-সড়কের গাংনীর আকুবপুর নামক স্থানে এ নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া ইসলামীয়া কলেজের দ্বাদশ শ্রেণীর নবীন অনুষ্ঠান শেষ করে একটি মােটরসাইকেলযােগে সিয়াম ও তার বন্ধু আব্দুল্লাহ আল বাকী মেহেরপুরের গাংনীর উদ্দেশ্যে আসছিলেন। তারা গাংনীর আকবপুর নামক স্থানে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মােটরসাইকেলের মুখােমুখি ধাক্কা লাগে। ওই ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সিয়াম। এবং আহত হন তার বন্ধু আব্দুল্লাহ আল বাকী।
পথচারীরা বাকীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিয়ামের মরদহ উদ্ধার করা হয়েছে। আব্দুল্লাহ আল বাকীর মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।