
আসাদুল্লাহ আল গালিব,
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে “Photography workshop with International photographers” নামে কর্মশালা।
আজ বুধবার (২৯ জানুয়ারী ২০২৫) দুপুর ২ টা হতে ৫ টা পর্যন্ত উক্ত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালাটি ক্লাবের সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ সকলের জন্য উম্মুক্ত ছিলো।
উক্ত আয়োজনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এইজ ইউনিভার্সিটি,তুরস্ক এর সহযোগী অধ্যাপক Dr.Alahattin Conlioglu এবং বিখ্যাত টার্কিশ ফটোগ্রাফার Ergun Karadag.
এতে ফটোগ্রাফি নিয়ে ২ ঘন্টার একটি সেশন নেন Dr.Alahattin Conlioglu,তিনি ফটোগ্রাফির বিভিন্ন দিক,প্রতিবন্ধকতা,আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা,নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রকাশ করেন এবং হাতে কলমে শিক্ষা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.জয়নাল আবেদীন সিদ্দিকী, কোষাধ্যক্ষ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মো: আশরাফুল আলম,পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, এবং ড.মো: মাহবুবুর রহমান, প্রক্টর,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এছাড়াও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীগণের মধ্যে ড.জিল্লুর রহমান পল,সহযোগী অধ্যাপক,ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ,আব্দুল করিম,সহকারী অধ্যাপক ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ,সাবরিনা মেহরিন রাহা,প্রভাষক ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ উপস্থিত ছিলেন।