
ডিমলা প্রতিনিধি
নীলফামারী ডিমলা উপজেলা সদরের সরদারহাট এলাকার সাবেক সেনা সদস্য আফজাল হোসেনের ছোট ছেলে মোঃ মিরাজ (১৭) বাড়ীর পাশের ব্যবসায়ী মোঃ মিলন ইসলাম এর স্ত্রী এক কন্যা সন্তানের জননী লাবন্য আক্তারের (২৩) সাথে পালিয়ে গেছে।
বর্তমানে তিনি পরকীয়া প্রেমিক মো: মিরাজের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন নারীর স্বামী মোঃ মিলন ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত ২ টার দিকে যখন সবাই ঘুমিয়ে পড়েছে সেই সুযোগে লাবন্য আক্তার প্রেমিক মোঃ মিরাজের হাত ধরে বাড়ি থেকে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন।
স্বামী মোঃ মিলন ইসলাম বলছেন, ব্যাবসার ১ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার এবং দুই বছরের এক কন্যা সন্তান রেখে তিনি প্রেমিক মিরাজের সঙ্গে পালিয়ে যান।
মিলনের পরিবারের দাবি, লাবন্য আক্তার সবার অজান্তে পরকীয়া প্রেমিক মিরাজের সাথে গোপনে দেখা করতো, বিষয়টি জানাজানি হলে দুজনকে সাবধান করা হয় এবং উভয়ের পরিবারকে বিষয়টি জানানো হয়। আমরা বুঝতে পারি লাবন্য প্রায় সময় মোবাইলে তার প্রেমিক মিরাজের সাথে কথা বলতে ব্যস্ত থাকতো।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মিরাজের সাথে লাবন্য পালিয়ে যাওয়ার ঘটনাটি জানতে পেরে মটরসাইকেল যোগে রাত দুইটার দিকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও আমরা তাদেরকে পাইনি।
এঘটনা সামাজিক মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে, এবং অনেকেই মিরাজ ও লাবণ্যের এই পালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য সামসুল হক জানান, বিষয়টি জেনেছি, দুই পরিবারের সাথে কথা হচ্ছে, আমরা সমাধান দিতে না পারলে আইনের সহযোগীতা নেওয়া হবে।