
সিনিয়র স্টাফ রিপোর্টার
আপনি কি অন্তরঙ্গ সময় কাটাতে চাচ্ছেন আমাদের কাছে আছে রসালো গোলাপ ১৩-১৪ বছর বয়সী স্কুলের কচি মেয়ে, কলেজ ভার্সিটির সুন্দরী গোলাপ, রসালো ও ভাবি আন্টি সহ যেকোনো বয়সী মেয়ে অথবা মহিলাদের সাথে ফুর্তি করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এই ধরনের আজেবাজে কথা লেখে ও বিভিন্ন নারীদের অশ্লীল ছবি দিয়ে অনলাইনে চলছে অবাধে যৌন ব্যবসা, প্রশাসনের নাকের ডগায় এ যেন দেখার কেউ নেই একটি মুসলিম প্রধান দেশে পতিতাবৃত্তি ব্যবসার বিজ্ঞাপন ফেসবুক খুললেই আপনার চোখের সামনে চলে আসবে আপনি দেখতে না চাইলেও আপনার চোখের সামনে আসবে।
ইদানিং ফেসবুক খুললেই আপনার সামনে চলে আসবে বিভিন্ন যৌন ব্যবসার বিজ্ঞাপন আপনি দেখতে না চাইলেও আপনার সামনে চলে আসবে কারণ তারা ডলার দিয়ে বুস্ট করেছে।
বেশি ব্যবহার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টেলিগ্রাম ইনস্টাগ্রামে বিশেষ করে ফেসবুকে বেশি বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন নামে পেজ খুলে ব্যবসা চালাচ্ছেন Real service zone Dhaka, Dhaka real VIP secret service zone, Paid VIP real service Dhaka city, Dhaka real service agency in Dhaka city, সহ এরকম আরো বিভিন্ন নাম দিয়ে বিজ্ঞাপন চালাচ্ছে একটি চক্র যেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয় এবং মেম্বারশিপ এর জন্য এক থেকে ৫০০০ টাকা পর্যন্ত মেম্বারশীপের জন্য টাকা নেওয়া হয় বিকাশে, বিকাশে টাকা দেওয়ার পর আপনাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হবে সেখানে আপনি যে কোন বয়সের স্কুল ভার্সিটি পড়ুয়া মেয়ে অথবা ভাবি আন্টি যে কাউকে পছন্দ করে আপনার নিজস্ব পছন্দের জায়গায় নিয়ে যেতে পারেন অথবা আমাদের কাছে আসতে পারেন এই ধরনের বিজ্ঞাপন চালানো হয়।
এদের বিরুদ্ধে আমাদের অনুসন্ধানে উঠে আসে ভয়ংকর কিছু তথ্য প্রথমে এরা যেই whatsapp নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি অন্যের নামে রেজিস্ট্রেশন করা থাকে যাতে তাকে কেউ শনাক্ত করতে না পারে এবং এর জন্য কতিপয় কিছু মোবাইল কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছে জানা যায় রেজিস্ট্রেশন করা এই নাম্বার গুলো দুই থেকে পাঁচ হাজার টাকায় কিনতে পাওয়া যায়, তবে বিকাশ নাম্বারটা খোলা থাকে বয়স্ক কোনো আত্মীয়র নামে যারা দূরে থাকে মা বাবা খালা চাচা চাচি যাতে তাদেরকেও কেউ সন্দেহ না করতে পারে, এরমধ্যে অধিকাংশ পেজগুলো আবার করে প্রতারণা আপনি বিকাশে মেম্বারশিপের জন্য টাকা পাঠানোর সাথে সাথে আপনাকে ব্লক করে দিবে তাদের ধারণা হচ্ছে এই বিষয়ে তো আপনি কাউকে কোন বলতে পারবেন না অথবা কোন অভিযোগ করতে পারবেন না, এটা হচ্ছে এক ধরনের প্রতারণা এবং এই প্রতারণার জন্য বিভিন্ন মেয়েদের অশ্লীল ছবি দিয়ে বিজ্ঞাপন প্রচার করা হয়।
আর এক প্রতারণা হচ্ছে আপনি বিকাশে টাকা দিয়ে মেম্বারশিপ নেওয়ার পরে মেয়ে পছন্দ হওয়ার পরে সেই মেয়ে যদি আপনার বাসায় যায় আপনার সাথে অন্তরঙ্গ সময় কাটিয়ে সেই ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে এই প্রতারক চক্রটি,
আরেক ধরনের প্রতারণা হচ্ছে আপনি বিকাশে টাকা দিয়ে মেম্বারশিপ নেওয়ার পরে তাদের স্থানে আপনি যখন যাবেন যাওয়ার পরে আপনার অন্তরঙ্গ সময় কাটানোর পরে আপনার সঙ্গে যা থাকবে সবকিছু নিয়ে নিবে এবং আপনার পরিবার-পরিজনের কাছে এই ভিডিও পাঠানোর হুমকি দিয়ে প্রতিনিয়ত আপনাকে ব্ল্যাকমেইল করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী আমাদেরকে জানান মিরপুর ১ নম্বরে এক ব্যক্তি আমাদেরকে জানান আমি ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদেরকে বিকাশে টাকা দেই দেওয়ার পরে আমাকে বলে আপনি আরো কিছু টাকা পাঠান আমাদের মেম্বারশিপের দাম বাড়ানো হয়েছে এভাবে আমাকে দুইবার টাকা নেওয়ার পরে আমাকে ব্লক করে দেয়,
সুমন ছদ্মনাম আমাদেরকে জানায় আমি তাদের বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করি মেম্বারশিপ নেই এবং ইনস্টাগ্রামে একটি গ্রুপে যুক্ত করে বেশ কিছু মেয়ের ছবি আমাকে দেখায় আমি একটি মেয়েকে পছন্দ করলে তাদের ঠিকানা উত্তরায় আসতে বলে আমি যাওয়ার পরে ওই মেয়ের সঙ্গে কিছু সময় কাটানোর পরে আমার সমস্ত টাকা-পয়সা মোবাইল সবকিছু নিয়ে নেয় এবং সে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখিয়ে বলে আরো টাকা দিতে হবে নতুবা তোমার পরিবারের কাছে এই ভিডিও পাঠিয়ে দেওয়া হবে এদের ব্ল্যাকমেলের শিকার হয়ে আজকে আমি নিঃস্ব হয়ে গিয়েছি কাউকে বলতে না পারতেছি নিজের ভিতরে চেপে রাখতে।
অথচ যৌন ব্যবসা আমাদের দেশে নিষিদ্ধ প্রশাসনের নাকের ডগায় এভাবে এই অবৈধ ব্যবসার প্রতিনিয়ত বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং এই দেহ ব্যবসা পরিচালিত করা হচ্ছে, প্রশাসনে যেন দেখার কেউ নেই, আবার ব্ল্যাকমেলের শিকার হয়ে কারো সংসার ভেঙেছে কেউ নিঃস্ব হয়েছেন আরো বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন এই প্রতারক চক্রের কবলে পড়ে।
আমাদের অনুসন্ধানে উঠে আসে আরও কিছু ভয়ঙ্কর এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের অধিকাংশই তরুণ এবং অনেকেই দেশের স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন , এরা কেউ শুধু প্রতারণা করেন টাকা নিয়ে নেয় আবার কেউ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে টাকা আবার কেউ এই ভিডিওগুলো আরো একটি ওষুধ চক্রের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দিচ্ছেন তারা সেটি নেটে ছেড়ে দিচ্ছেন ও আরো বিভিন্ন উপায়ে বিক্রি করছেন।
আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন ব্যবসাসহ আরো বিভিন্ন অবৈধ বিজ্ঞাপন প্রতিনিয়ত দেওয়া হচ্ছে।
কয়েকজন অভিভাবক আমাদের কাছে বলেন ফেসবুকে ঢুকতেই পারি না ঢুকলেই সামনে বিভিন্ন অশ্লীল বিজ্ঞাপন চলে আসে অনেক সময় ফোন বাচ্চাদের হাতে থাকে যা তাদের উপর বিরূপ প্রভাব পড়ছে, খুব দ্রুত যদি এই বিষয়ে প্রশাসন কোন পদক্ষেপ না নেয় তাহলে সমাজে আরো নৈতিকতার অবক্ষয় হবে এবং অনেকেই এই বিপথে চলে যাবে ও বিজ্ঞাপনের আকর্ষণে পড়ে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হবে রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রশাসনের প্রতি আমাদের চাওয়া এই ধরনের অবৈধ পতিতাবৃত্তি ব্যবসায়ীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হোক।
এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বাইতুর মামুর জামে মসজিদের ইমাম ও বাইতুল মামুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ জাফর আহমেদের সঙ্গে তিনি বলেন পবিত্র কোরআনে স্পষ্ট করে দেওয়া হয়েছে তোমরা জেনা করোনা পাপাচারে ব্যভিচারে লিপ্ত হয়ো না, এবং অবৈধ সম্পর্ক ইসলামে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে এবং এটি একটি সর্বোচ্চ পর্যায়ের পাপ কাজ এর থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং বিরত থাকার জন্য ইসলামিক চিন্তা চেতনায় নিজেকে তৈরি করতে হবে ইসলামের পথে ইসলামের নিয়ম নীতির ভিতর থেকে জীবন ধারণ করলে অবশ্যই আমরা এই পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো সেই সঙ্গে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরের কাছে আমাদের দাবি থাকবে এই বিষয়ে একটি কঠোর আইন প্রণয়ন করা হোক তাহলেই সমাজ থেকে এই ধরনের অবৈধ পতিতাবৃত্তি বন্ধ হবে।
আইনজীবী সবুজ খান বলেন দুর্বল আইনের কারণেই অপরাধীরা ভয় পায় না,অচিরেই যদি এই ধরনের অবৈধ ব্যবসা বন্ধ না হয় তাহলে সমাজে প্রতিনিয়ত নৈতিকতার চরম অবক্ষয় হবে, এবং অপরাধীদের স্পর্ধা আরো দিনে দিনে বৃদ্ধি পাবে অতি দ্রুত কঠোর আইন প্রণয়নের মাধ্যমে কঠোর শাস্তির বিধান করে এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান চালালে দ্রুত বন্ধ হবে।