
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯টি পরিবারের ২৫ টি ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাতে উপজেলার ৩নং খনগাও ইউনিয়নস্ত চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায় গভীর রাতে রমজানের পুত্র মানিকের ঘরে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পড়ে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী পরিবারের বাড়ি ঘরে ধরে যায়।
এতে মানিক, সমসের, সবুজ, সুমন, রিপন, নুরুজ্জামান, শাহজালাল, সুহেল, রমজানের বাড়িঘর ও দিন মজুরির জমানো টাকা, আসবাবপত্র, খাদ্য সামগ্রী, হাঁস-মুরগি, ছাগল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায় শরীরে পরনের কাপড় ছাড়া কিছুই নেই । থাকার মত কোন ঘরো নেই ডাদের।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার এন এম ইশফাকুল কবির (অ দা:) ঘটনাস্থলে পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার কে ৩০ কেজি করে চাল, শুকনো খাবার বিতরণ করেন।