
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা নামের অবসরপ্রাপ্ত এক সৈনিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, নিহত দেলোয়ার হোসেন তার সম্পত্তি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। দুপুরের পর নিহতের ছেলে শহর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু ইফতারসহ খাবার নিয়ে গেলে বাড়িতে গেলে তাদের বসত ঘরে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পরে তাদের বাড়িতে দিন মজুর হিসেবে কাজে নিয়োজিত থাকা সোহরাব হোসেনকে না পেয়ে তার বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড় পালাতে চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।নিহতের স্বজনরা জানান, দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী থেকে অবসর নিয়েছে। স্ট্রোক করে জমিজমার পাহাড়ায় বাড়িতেই থাকতেন। সে দু’দিন আগে পেনশনের টাকা তুলেছিলেন। এছাড়া আটক সোহরাব হোসেনের শ্যালকের কাছে ৫ হাজার টাকার বাঁশ বিক্রি করেন দেলোয়ার মৃধা। ২দিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। টাকা নিতেই সোহরাব দেলোয়ার হোসেনকে গত্যা করা হয়েছে দাবি স্বজনদের। আটক সোহরাব হোসেনের পকেট থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তারকাছ থেকে পাঁচহাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অন্য যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।