
লোহাগাড়া উপজেলা প্রতিনিধি:- সুকুমার নাথ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় ফের সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত, ৫ জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
২ এপ্রিল বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার অভিমূখী একটি রিলাক্স পরিবহনের সাথে চট্টগ্রাম অভিমূখী একটি মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার পরপরই লোহাগাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ চালিয়ে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
গাড়ি ২ টি জব্দ করে দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
আরো উল্লেখ্য,যে একই স্পটে ঈদের দিন সৌদিয়া পরিবহন ও ইগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়।।
ঈদের ২ য়দিন মাইক্রোবাস ও নোহা মুখোমুখি সংঘর্ষে ১০/১৫ জন আহত হয়
ঈদের তৃতীয় দিন রিলাক্স পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০জনের একই স্হানে প্রান ঝরল।