
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলে মধুপুরে কমদামে পণ্য সামগ্রী বিক্রি না করার কারনে দোকানদারকে মারধর ও দোকান ভাঙচুর করছে সন্ত্রাসীরা
রবিবার (৩০ মার্চ) রাত ১১ টায় দিকে উপজেলার অড়ণখোলা ইউনিয়নের শোলাকুড়ী রোড পঁচিশমাইল বাজারে মোঃ জালাল উদ্দিন (৪২) এর দোকান “আল-আমিন কসমেটিকসে” এ ঘটনাটি ঘটে। দোকানে কেনা-কাটার দর-দাম নিয়ে বিরোধ চলাকালে
পঁচিশমাইল এলাকার মৃত আঃ রহিম এর ছেলে মোঃ শামীম (২৫),জলছত্র গ্রামের ফারুক হোসেনের ছেলে নাওম (২৫), পঁচাশি মাইলের হাসমতের ছেলে মিলন(২০) ও একই এলাকার মৃত্য মোকাদ্দেস আলীর ছেলে পিয়াস(২৫)সহ বেশ কয়েকজন মিলে দোকানদার জালাল উদ্দীন ও তার শ্যালক মোঃ আসাদুর রহমান (৩০)কে মারধর ও দোকান ভাঙচুর করে। এ বিষয়ে ঘটনার রাতেই মধুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিবরণী থেকে জানাযায়,পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত ব্যক্তগণ আল আমিন কসমেটিকসে এসে পণ্য সামগ্রী চেয়ে দররদাম করা কালে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে শামীম ও নাওমসহ আরো অন্তত ১৫ থেকে ২০ জন মিলে দোকান মালিক জালালকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে।
এসময়ে দোকানে থাকা মোঃ আসাদুর রহমান (৩০) কে কিলঘুষী, লাথিমেরে জখম, করে দোকনা ভাংচুর ও নগদ ৬০,০০০ টাকা এবং দোকানের পিছনে বাসায় গিয়ে ব্যাবহৃত ২,৭৫,০০০ টাকার স্বর্ণালংকার লুটপট করে নিয়ে যার। এ সময় সন্ত্রাসীরা নানা ধরনের ভয় ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকী দামকী দিয়া চলিয়া যায়।
এমতাবস্থায় বাজারে থাকা লোক রক্তাক্ত অবস্থায় জালালকে ও আসাদুর রহমান কে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
এ ব্যাপারে অড়ণখোলা ফাঁড়ির ইনচার্জ এস আই বিমল জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।